নিউজ ডেস্ক
৫২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছের চারা রোপণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির চারা রোপণ করা হয়। ক্যাম্পাসের সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যতে একটি পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে জাফর আহমেদ বলেন, ‘২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য শুধু একটি সরকারি কর্মসূচি হিসেবে দেখলে হবে না; এর সঙ্গে দেশের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ জড়িত। আমরা সেই উদ্যোগের সঙ্গে নিজেদের জায়গা থেকে যুক্ত হতে চাই। তারই অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে দুই শতাধিক গাছ লাগিয়েছি।’

তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়; সেগুলো যেন বেড়ে উঠতে পারে, সে বিষয়েও নজর রাখা হবে। দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।

জাফর আহমেদ আরও বলেন, শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমের বাইরেও সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনে ভূমিকা রাখতে পারেন। তাঁদের এ উদ্যোগ অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সরকার আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি নতুন গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচিতে দেশীয় ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রজাতির গাছ লাগানোর পাশাপাশি রোপণের পর সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

১

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

২

১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে

৩

‘ধামরাইয়ে মিনি স্টেডিয়াম নির্মাণ ও সারাদেশে ৪,৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হবে’: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

৪

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

৫

উপন্যাসের গল্পের চরিত্রে মৌ

৬

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুভ সূচনা

৭

জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

৮

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

৯

বরগুনার পথে বিএমএসএফ নেতৃবৃন্দ

১০

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা চাকুসহ একজন গ্রেপ্তার

১১

জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ

১২

মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

১৩

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

১৪

চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

১৫

ছাদবাগানে নতুন কৌশল, অল্প জায়গাতেই গাছের নিরাপদ আশ্রয়

১৬

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

১৭

সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ

১৮

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটির উদ্যোগে প্রশিক্ষণার্থী শিশু-কিশোর নিয়ে ফুটবল টুর্নামেন্ট

১৯

পাকিস্তানের বিপক্ষে ফিরছেন কুশল মেন্ডিস, শ্রীলঙ্কা দলে ছয় পরিবর্তন

২০