নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

সিদ্দিকুর রহমান খান স্মরণে জামতলা জামে মসজিদে দোয়ার আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত টানপাড়া জামতলা জামে মসজিদের সভাপতি ও সাবেক পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান খান স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর জামতলা জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে জামতলা জামে মসজিদের মোতাওয়াল্লি নূর-ই আলম সরকার, নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক এ এম আই পাপ্পু, জামতলা মসজিদ কমিটির নেতা আব্দুল হালিম, মোঃ শহিদুল্লাহ, ডা: আবু তালেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সিদ্দিকুর রহমান খান শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ২১ সেপ্টেম্বর জামতলার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন জামতলা জামে মসজিদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং মসজিদের বিভিন্ন কার্যক্রমে ভূমিকার কারণে তাকে তিনবার মসজিদ কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

এলাকাবাসী জানান, মসজিদের উন্নয়ন, পরিচালনা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সিদ্দিকুর রহমান খানের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার মৃত্যুতে জামতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মরহুমের কর্মময় জীবন ও মসজিদের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন। পরে মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক

১

জ্বরের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত, ফিরছেন দেশে

২

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৩

তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ

৪

চাঁদপুরে লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের দায়ে জরিমানা

৫

ক্যারিবীয়দের বিপক্ষে কোহলির তাণ্ডব: এক সেঞ্চুরিতে ভাঙল সাত রেকর্ড

৬

মনোহরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন জরুরি : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

৯

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

কোটচাঁদপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য বরদাস্ত করা হবে না’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

সিদ্দিকুর রহমান খান স্মরণে জামতলা জামে মসজিদে দোয়ার আয়োজন

১৩

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৪

গিল-কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ভারতের

১৫

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

১৭

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৮

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

মৌরিতানিয়ার উপকূলে ২৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার

২০