নিউজ ডেস্ক
৪৩ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের

উয়েফা নেশনস লিগে শুভ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গতরাতে গ্রুপ-এ৩-এ নিজেদের প্রথম ম্যাচে স্পেন ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে।

স্পেনের হয়ে গোল তিনটি করেন লামিনে ইয়ামাল, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওয়ারজাবাল। অন্যদিকে, ইংল্যান্ডের গোলদাতা ছিলেন অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে ডিফেন্ডার মার্ক গেহির ভুলে গোল হজম করে ইংল্যান্ড। ডিফেন্ডার নিকো ও’রাইলির কাছ থেকে বল পেয়ে বিপদমুক্ত না করে নিজেদের গোলমুখের দিকে ঘুরে দাঁড়ান গেহি। ওই সময় পেছনেই ছিলেন ইয়ামাল। গেহির কাছ ছোবল দিয়ে বল নিয়ে গোলরক্ষকের ডান পাশ দিয়ে বল জালে জড়ান ইয়ামাল।

অষ্টম মিনিটে দ্বিতীয় গোল হজম করে ইংল্যান্ড। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় ফেরান তোরেসের গোলটি।

৩৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড। জুড বেলিংহামের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে স্পেন গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করেন গর্ডন।

ম্যাচে ১-১ সমতা ফিরিয়ে, আত্মবিশ্বাসী হয়ে উঠে ইংল্যান্ড। ৪ মিনিট পর আবারও গোল করে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা।

৪০ মিনিটে নিকো ও’রাইলির ক্রস থেকে কেইনের হেড স্পেনের মার্ক কুকুরেয়ার উরুতে স্পর্শ করে বল জালে জড়ায়। এর মাধ্যমে ইংল্যান্ডের হয়ে ১২৩ ম্যাচে রেকর্ড ৮৬ গোল করলেন কেইন।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজেদের বক্সের ভেতর ইংল্যান্ডের বেলিংহামকে ফাউল করেন স্পেন অধিনায়ক রদ্রি। ভিএআরের সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেনি কেইন। বল ক্রসবারে মারেন তিনি। ২০২২ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের পর ইংল্যান্ডের জার্সিতে প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন কেইন।

৫৫ মিনিটে নিকো উইলিয়ামস ও তোরেসের জায়গায় বায়েনা ও ওইয়ারসাবালকে মাঠে নামান স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে।

ম্যাচের ৬০ মিনিটেই গোল পেয়ে যান বায়েনা। দানি ওলমোর পাস থেকে দারুণ শটে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান বায়েনা।

বায়েনার পর বদলি খেলোয়াড় হিসেবে গোলদাতার তালিকায় নাম লেখান ওয়ারজাবাল। বায়েনার জোগান দেওয়া পাস থেকে ইংল্যান্ড গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে পরাস্ত করেন ওয়ারজাবাল। ৩-২ গোলে এগিয়ে যায় স্পেন।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করলো স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সর্বশেষ হেরেছিল তারা।

একই গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। এ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৭ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন অধিনায়ক ৪১ বছর বয়সি লুকা মদ্রিচ।

৫৪ মিনিটে অ্যাডাম কারাবেচের গোলে ম্যাচে ফেরে চেকরা। ৭৭ মিনিটে গোল করে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করেন মারিও পাসালিচ। এতে স্পেনের সাথে এই গ্রুপ থেকে শুভ সূচনা করলো ক্রোয়েশিয়াও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮

২

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশি মদ ও মাদকসহ গ্রেপ্তার ১

৩

আরচারি দলগত ইভেন্টে হতাশা

৪

ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের

৫

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহবান রাষ্ট্রপতির

৬

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৭

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

৮

ময়মনসিংহে পিবিআই তদন্তে নিরঞ্জন ধর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার

৯

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

১০

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

১১

নওগাঁয় উন্নয়নকৃত সড়ক উদ্বোধন

১২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৩

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল

১৪

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রাম,২৭ বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১১০০ মানুষ, প্রতিকার চেয়ে স্থানীয় এমপির শরণাপন্ন এলাকাবাসী

১৫

জলঢাকায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ শুরু।

১৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে : সিইসি

১৭

ডোপ টেস্টে পজিটিভ উজবেকিস্তানের পদকজয়ী ক্রীড়াবিদ

১৮

আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : নৌপরিবহন মন্ত্রী

১৯

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২০