নিউজ ডেস্ক
৬০ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশি মদ ও মাদকসহ গ্রেপ্তার ১

মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিদেশি মদ, কোডিনযুক্ত মাদকদ্রব্য ও কথিত গান পাউডারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুথুনীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মো. আব্দুল জলিলের (৬৪) বাড়িতে অভিযান চালান। এ সময় আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে চার বোতল কাঁচের ‘ROYAL STAG’ নামীয় বিদেশি মদ, ৬০ বোতল কোডিনযুক্ত ‘CHOCO+ Syrup’, পলিথিন ছাড়া দুই কেজি দানাদার পদার্থ, যা পুলিশ ‘কথিত গান পাউডার’ হিসেবে উল্লেখ করেছে, এবং একটি রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের ১১০ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তার আব্দুল জলিল চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাট কুথুনীপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাস, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮

২

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশি মদ ও মাদকসহ গ্রেপ্তার ১

৩

আরচারি দলগত ইভেন্টে হতাশা

৪

ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের

৫

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহবান রাষ্ট্রপতির

৬

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৭

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

৮

ময়মনসিংহে পিবিআই তদন্তে নিরঞ্জন ধর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার

৯

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

১০

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

১১

নওগাঁয় উন্নয়নকৃত সড়ক উদ্বোধন

১২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৩

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল

১৪

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রাম,২৭ বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১১০০ মানুষ, প্রতিকার চেয়ে স্থানীয় এমপির শরণাপন্ন এলাকাবাসী

১৫

জলঢাকায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ শুরু।

১৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে : সিইসি

১৭

ডোপ টেস্টে পজিটিভ উজবেকিস্তানের পদকজয়ী ক্রীড়াবিদ

১৮

আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : নৌপরিবহন মন্ত্রী

১৯

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২০