নিউজ ডেস্ক
৪২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়ে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ

” কাজী স্বাধীন “স্টাফ রিপোটার :-

নওগাঁর তাল বেলাল নওগাঁ জেলা খেকে পঞ্চগড়ে বজ্রপাত রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মহাসংগ্রামে যুক্ত হলো এক অনন্য অধ্যায়। নওগাঁর দেশবরেণ্য বৃক্ষপ্রেমী, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল (তাল বেলাল)-এর ঐকান্তিক প্রচেষ্টায় ও সংস্থার সহায়তায় পঞ্চগড়ের দেবীগঞ্জের একঝাঁক তরুণের সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-কে ২,২০০টি তালবীজ এবং কয়েক শত শোভাবর্ধনকারী ফুলের চারা উপহার প্রদান করা হয়েছে। পরিবেশের সুরক্ষায় নিজের কাজের পরিধি নওগাঁ থেকে পঞ্চগড়ে বিস্তৃত করে মাহমুদুন নবী বেলাল এই সফল আয়োজন সম্পন্ন করেন। উত্তরবঙ্গের দুটি ভিন্ন বিভাগের জেলার এই পরিবেশবান্ধব মেলবন্ধন দেবীগঞ্জের স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য দেশবরেণ্য বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহাসড়কের দু’পাশে প্রায় ৭৫ কিলোমিটার রাস্তায় তাল গাছসহ ব্যাপক হারে ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করে সারাদেশে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও তিনি নওগাঁ শহরের ডিসি অফিস, এসপি অফিস, পাসপোর্ট অফিস, জেলাখানা, এলজিইডি, সড়ক বিভাগ, আধুনিক জেনারেল হাসপাতাল, ভূমি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চত্বর এবং রাস্তার মাঝখানের ডিভাইডারে দৃষ্টিনন্দন ‘চার কালার চেরিফুল’ গাছ রোপণ করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও প্রশংসা কুড়িয়েছেন।
এবার তাঁর সেই সবুজ বিপ্লবের ছোঁয়া পৌঁছাল পঞ্চগড়ের দেবীগঞ্জে।সম্প্রতি এই উপহারের তালবীজ ও চারা গ্রহণের সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন
নওগাঁ আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন বাদশা, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ হোসেন, ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-এর সদস্য সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান নূর, আবু হাসান, মনিরুজ্জামান মানিক প্রমুখ।সংগঠনের নেতৃবৃন্দ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, মাহমুদুন নবী বেলাল ভাইয়ের দেওয়া এই উপহারের তালবীজ ও ফুলের চারাগুলো পামুলী সরকার পাড়া থেকে ডাংগীরহাট পর্যন্ত সড়কের দু’পাশে যত্নসহকারে রোপণ করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা ৭ দিন ধরে চলবে এই রোপণ কার্যক্রম। পরিবেশ রক্ষায় তাল বেলাল ভাইয়ের এই অনন্য অবদান দেবীগঞ্জের তরুণ সমাজকে আজীবন অনুপ্রাণিত করবে। সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দ্রুতই স্থানীয় প্রশাসন ও সুধীজনদের উপস্থিতিতে এই ৭ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়ে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ

সাভারে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুইজনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান

ভোলায় ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ : সাবেক এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের পথে চীনের প্রেসিডেন্ট শি

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

১০

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১১

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১২

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

১৩

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১৪

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১৫

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১৬

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৭

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৯

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

২০