নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

উত্তরা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি প্রার্থী বদরুল আলম মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ; ক্ষমতা হস্তান্তর স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৮-এ সভাপতি পদপ্রার্থী বদরুল আলম মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
একই সাথে ক্ষমতা হস্তান্তর স্থগিত করে নোটিশ দিয়েছেন তারা।
হলফ নামায়
ঠিকানা সংক্রান্ত অসত্য তথ্য প্রদান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আহত করা এবং ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগে তার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটি গত ৩০/০৭/২০২৬ তারিখে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ০১/০৮/২০২৬ তারিখে বদরুল আলম মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

নির্বাচন কমিশন ফরমে তিনি তার বর্তমান ঠিকানা হিসেবে “কালিবাড়ি মোড়, বাউনিয়া, তুরাগ, ঢাকা” উল্লেখ করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে ওই ঠিকানা সঠিক নয় বলে উল্লেখ করা হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মাসুদ পারভেজসহ কয়েকজন সদস্য তার ঠিকানা যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন।

নোটিশে আরো বলা হয়, তিনি উত্তরা প্রেসক্লাবের সামনে প্রতিদ্বন্দ্বী অপর সভাপতি প্রার্থী ফরিদ আহাম্মদ নয়নকে প্রকাশ্যে মেরে রক্তাক্ত জখম করেছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে ক্লাবের সকল সদস্যের সম্মানহানি করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

উত্তরা প্রেসক্লাবের সভাপতি জনাব আলাউদ্দিন আল আজাদের সুপারিশক্রমে নির্বাচন কমিশন অভিযোগগুলো আমলে নিয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব জনাব শেখ মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

গত ৩০/০৭/২০২৬ তারিখে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, বদরুল আলম মজুমদারের প্রদত্ত বর্তমান ঠিকানা সঠিক নয়। ফরিদ আহাম্মদ নয়নকে মেরে রক্তাক্ত জখম করার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ফেসবুক পোস্টে অশ্লীল আচরণ করে সকল সদস্যদের সম্মানহানির প্রমাণও পাওয়া গেছে।

নোটিশে উল্লেখ করা হয়, উত্তরা প্রেসক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী মনোনয়নপত্রে অসত্য তথ্য প্রদানের কারণে তার প্রার্থীতা বাতিল করা যেতে পারে। কোনো সদস্য বা প্রার্থীর সাথে অন্যায় বা অশালীন আচরণ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া যেতে পারে।

এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার ৩ কর্মদিবসের মধ্যে যথাযথ কারণ ও ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে উত্তরা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে তুমুল আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ!

উত্তরা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি প্রার্থী বদরুল আলম মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ; ক্ষমতা হস্তান্তর স্থগিত

জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা কমিটির প্রথম সভা: নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ

দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন।

সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ডিমলায় আলোচনা সভা

সিএমএসএফ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ওয়াসি আজম

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মোদীর ভিডিওতে সীমাবদ্ধতা: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

১০

বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

১১

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে নানা কর্মসূচী ও আলোচনা সভা  অনুষ্ঠিত

১২

বলিউড বক্স অফিসে অক্ষয় কুমারের কামব্যাক : ২০২৬ হতে পারে সেরা বছর

১৩

কোনো ঠিকাদারকে এখনো কাজ দেওয়া হয়নি টেন্ডার নিয়ে অভিযোগের জবাব জবি প্রশাসনের

১৪

চোট কাটিয়ে অনুশীলনে লিটন দাস, স্বস্তিতে বাংলাদেশ দল খেলাধুলা ডেস্ক:

১৫

কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না,সংসদ সদস্য রুমিন ফারহানা

১৬

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

১৭

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

১৮

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

১৯

নবীনগরে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত!

২০