নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারঃসাভার ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ধামরাই উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া এলাকার মোকসেদ আলমের ছেলে সুরুজ আহম্মেদ সবুজ (২৪) এবং শ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকার আরশাদের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

একই দিন পৃথক আরেকটি অভিযানে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি বক্তারপুর বেদেপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ডিমলায় আলোচনা সভা

সিএমএসএফ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ওয়াসি আজম

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মোদীর ভিডিওতে সীমাবদ্ধতা: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে নানা কর্মসূচী ও আলোচনা সভা  অনুষ্ঠিত

বলিউড বক্স অফিসে অক্ষয় কুমারের কামব্যাক : ২০২৬ হতে পারে সেরা বছর

কোনো ঠিকাদারকে এখনো কাজ দেওয়া হয়নি টেন্ডার নিয়ে অভিযোগের জবাব জবি প্রশাসনের

১০

চোট কাটিয়ে অনুশীলনে লিটন দাস, স্বস্তিতে বাংলাদেশ দল খেলাধুলা ডেস্ক:

১১

কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না,সংসদ সদস্য রুমিন ফারহানা

১২

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

১৩

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

১৪

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

১৫

নবীনগরে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত!

১৬

৬ জুলাইয়ের ঐতিহাসিক মহাবিপ্লব: ফ্যাসিবাদের পতন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অঙ্গীকার

১৭

ফ্লাইওভারে প্রাইভেট কার, বাইক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, চালক পলাতক ও আহত ৩

১৮

প্রযুক্তি খাতের উত্থানে এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

১৯

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

২০