নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ মো. ফারুক (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার ৫আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

আটক ফারুক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা।

এছাড়া তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

নবীনগরে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত!

৬ জুলাইয়ের ঐতিহাসিক মহাবিপ্লব: ফ্যাসিবাদের পতন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অঙ্গীকার

ফ্লাইওভারে প্রাইভেট কার, বাইক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, চালক পলাতক ও আহত ৩

প্রযুক্তি খাতের উত্থানে এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

কিশোরগঞ্জ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বীর জুলাই যোদ্ধাদের সশ্রদ্ধ সংবর্ধনা

উত্তরার দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই! নিজে রাস্তা না ছেড়ে পরের রাস্তায় চলবেন কি ভাবে!!

১০

জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

উত্তরায় তুলিতে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

১২

নওগাঁয় “গ্রিন , ক্লিন নওগাঁ” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নওগাঁ সদর -৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১৩

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৪

জ্যাকেটের ভেতরে ফেন্সিডিল: মহাখালীতে ডিএনসির অভিযানে ৪ পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৩০৯ বোতল

১৫

খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার

১৬

জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা : রক্ত, প্রতিরোধ ও বিজয়

১৭

বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ : ডিএনসিসি প্রশাসক

১৮

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার : ভূমিমন্ত্রী

১৯

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০