নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

কোনো ঠিকাদারকে এখনো কাজ দেওয়া হয়নি টেন্ডার নিয়ে অভিযোগের জবাব জবি প্রশাসনের

জবি প্রতিনিধিজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্থায়ী আবাসিক ভবন নির্মাণের টেন্ডার প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের দাবি, দরপত্র আহ্বান থেকে শুরু করে মূল্যায়নের পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে ই-জিপি (e-GP) পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ঠিকাদারকে কাজ দেওয়া হয়নি।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থায়ী আবাসিক ভবন নির্মাণের জন্য সরকার বিশ্ববিদ্যালয়ের হিসাবে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকারি আর্থিক বিধি অনুযায়ী এই অর্থ অন্য কোনো খাতে ব্যয়ের সুযোগ নেই। তবে এ অর্থে কাঙ্ক্ষিত মানের ভবন নির্মাণ সম্ভব না হওয়ায় প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত ৮ কোটি টাকা বরাদ্দের আবেদন করেছে।

টেন্ডার প্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রশাসন জানায়, দরপত্র সম্পূর্ণভাবে ই-জিপি পদ্ধতিতে আহ্বান করা হয়েছে, যেখানে যোগ্য যে কোনো প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ইতোমধ্যে ১২টি দরপত্র জমা পড়েছে এবং সেগুলোর মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।

প্রশাসন আরও জানায়, এখন পর্যন্ত কোনো ঠিকাদারকে কাজ দেওয়া হয়নি। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে এবং প্রয়োজন হলে একটি মূল্যায়ন কমিটির মাধ্যমে দরপত্র প্রক্রিয়া যাচাই করা হবে। এ ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়মের কোনো সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি বা ভিত্তিহীন অভিযোগ না ছড়িয়ে মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার অপেক্ষা করার আহ্বান জানানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে নানা কর্মসূচী ও আলোচনা সভা  অনুষ্ঠিত

বলিউড বক্স অফিসে অক্ষয় কুমারের কামব্যাক : ২০২৬ হতে পারে সেরা বছর

কোনো ঠিকাদারকে এখনো কাজ দেওয়া হয়নি টেন্ডার নিয়ে অভিযোগের জবাব জবি প্রশাসনের

চোট কাটিয়ে অনুশীলনে লিটন দাস, স্বস্তিতে বাংলাদেশ দল খেলাধুলা ডেস্ক:

কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না,সংসদ সদস্য রুমিন ফারহানা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

নবীনগরে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত!

৬ জুলাইয়ের ঐতিহাসিক মহাবিপ্লব: ফ্যাসিবাদের পতন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অঙ্গীকার

১০

ফ্লাইওভারে প্রাইভেট কার, বাইক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, চালক পলাতক ও আহত ৩

১১

প্রযুক্তি খাতের উত্থানে এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

১২

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

১৩

কিশোরগঞ্জ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বীর জুলাই যোদ্ধাদের সশ্রদ্ধ সংবর্ধনা

১৪

উত্তরার দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই! নিজে রাস্তা না ছেড়ে পরের রাস্তায় চলবেন কি ভাবে!!

১৫

জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৬

উত্তরায় তুলিতে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

১৭

নওগাঁয় “গ্রিন , ক্লিন নওগাঁ” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নওগাঁ সদর -৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৯

জ্যাকেটের ভেতরে ফেন্সিডিল: মহাখালীতে ডিএনসির অভিযানে ৪ পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৩০৯ বোতল

২০