ডেস্ক রিপোর্ট : রাজধানী তুরাগের দলিপাড়া ও আহালিয়া পানির পাম্প সংযোগ গুরুত্বপূর্ণ সড়কটি
একটি বাড়ির মালিকের কারণে রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে । এই ব্যস্ততম সড়কে যানজটের মূল কারণ হলো- স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি এবং সাবেক একজন বিচারপতি জমি ও নির্মাণাধীন বাড়ি করার কারণে – যানবাহন চলাচলের জন্য ২০ ফুট রাস্তার মধ্যে প্রায় চার ফুট রাস্তা ওই বাড়ির মালিক ইট দিয়ে ৬/৭ ফুট ইটের ওয়াল করে সড়কের ওপর বাড়ির সীমানা প্রাচীরের সঙ্গে আটকে দেয়া সড়কটিতে এই হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে। খবর এলাকাবাসী ও সংশ্লিষ্ট বিশ্বস্ত তথ্য সূত্রের।
জানা যায়, সংসদীয় আসন ঢাকা -১৮, রাজধানী তুরাগের দলিপাড়া, আহালিয়া, বাউনিয়া, বাদালদী, উত্তরা ৫ নম্বর সেক্টরসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের প্রাণের দাবী – দখলমুক্ত রাস্তা চাই! নিজে রাস্তা না ছেড়ে পরের রাস্তায় চলবেন কি ভাবে! এই লেখা লিখে -স্থানীয় এলাকাবাসীরা ওই প্রভাবশালী ব্যক্তির বাড়ির সামনে সড়কের পাশে দেয়ালে ছোট করে ব্যানার লাগিয়ে দিয়েছেন। এতে করে এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম চাপা ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার (০৪ আগষ্ট, ২০২৬) দুপুরে তুরাগের দলিপাড়া ও আহালিয়া পানির পাম্প সংযোগ সড়ক সরজমিন পরিদর্শনে গেলে ঘটনাস্থলে উপস্থিত তুরাগের দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক মো: জালাল হোসেন খান, আহালিয়া মোল্লা পাড়া ওয়েলফেয়ার সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক মো: ফারুক হোসেন ও দলিপাড়া এলাকার বাসিন্দা মো: মঞ্জুরুল আলম এ প্রতিবেদকের কাছে এসব তথ্য ও অভিযোগ তুলে ধরেন।
এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দাররা অভিযোগ করে বলেন, একই এলাকার ৫/৬ কাঁঠা জমির মালিক স্থানীয় বাসিন্দা সাবেক বিচারপতি আজগর আলী ও তার পুত্র ব্যারিস্টার শামি গং। বর্তমানে তার বসত জমিতে নির্মাণাধীন বহুতল ভবনের কাজ চলমান আছে। বাড়ির পূর্ব সাইট রাস্তার পাশে তিনটি দোকান আছে। বরিশাল জেনারেল স্টোর, ফারহান ফার্মা ও নিরব হেয়ার কার্টিং সেলুন। পাকা রাস্তাটির ওপর বাড়ির সীমানা ছেড়ে অনন্ত ৪ ফুট জায়গা বেআইনিভাবে ইট দিয়ে ৬/৭ ফুট উঁচু করে দেয়ায় নির্মান করে রাখা হয়েছে। এ কারণে বড় রাস্তাটি ছোট হয়ে গেছে। এছাড়া যানবাহন চলাচলের ক্ষেত্রে অহেতুক রাস্তায় যানজটসহ ভীষন অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উত্তরা ০৫ নম্বর সেক্টর ৯/ডি রোডের ০৩ নম্বর বাড়িতে জুনায়েদ টেইলার্স আছে। দু’টি বাড়ির সড়কের পূর্ব পাশে বেশ কয়েকটি বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। মুরগী কবুতরের দোকান, চায়ের দোকান ও কনফেকশনারি মুদি দোকান গড়ে উঠেছে। দোকানের সামনে মোটা ইট পাথরের পিলার দাঁড়িয়ে আছে। ফলে সড়কটি (চিকন) সরু হয়ে আছে। স্কুল, কলেজের ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ রাত দিন এ সড়ক দিয়ে যাতায়াতের সময় তাদের সীমা থাকে না। এলাকাবাসীর কষ্টের সীমা নেই। রাস্তায় রিক্সা, ভ্যান, ময়লার গাড়ি, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে থাকে। রাস্তার দুই পাশের জমির মালিকেরা যদি চার ফুট ইটের দেয়ার ভেঙে দেয় এবং রাস্তা সংস্কারের জন্য উভয় পাশ থেকে ৪ ফুট করে মোট ৮ ফুট জায়গা ছেড়ে দেয় তাহলে সড়কটি বড় হয়। এতে করে জনগণের চলাচলের ক্ষেত্রে বেশি ভালো হয়। এসব যেন দেখার কেউ কেউ।
এদিকে তুরাগের দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক মো: জালাল হোসেন খান এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, দুঃখের বিষয় হলো- ঢাকা -১৮ আসনের দলিপাড়া ও আহালিয়া প্রবেশ মুখ উত্তরা ০৫ নম্বর সেক্টর ৯/ডি রোডের ০৩ নম্বর পানির পাম্প সংযোগ সড়কটি একটি স্থানীয় এলাকার বাসিন্দাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক। দলিপাড়া, বাূালদী, বাউনিয়া ও আহালিয়া এই চার এলাকায় ঢুকা ও বের হবার এক মাত্র সড়ক হলো এটি। সড়কটি ২০ ফুটের ওপরে আছে। সড়কে উপর জোর করে বাড়ির স্থাপনা ঢুকানো হয়েছে। সাবেক একজন বিচারপতির বাড়ির কারণে – রাস্তায় যানজটের মূল কারণ।
তিনিসহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাবেক এজজন বিচারপতি আজগর আলী ও তার পুত্র ব্যারিস্টার শামি গংরা তাদের নির্মাণাধীন বহুতল ভবনের ঠিক পূর্ব পাশে সড়কের ৪ ফুট রাস্তার ওপর ইট দিয়ে দেয়াল প্রাচীর তৈরি করে রেখেছেন। এছাড়া সড়কের পাশে ভাড়াটে তিনটি দোকানও রয়েছে তাদের। সেই কারণে সড়কে রাত দিন যানজট লেগে থাকে। এবিষয়ে ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জাহাঙ্গীর হোসেন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসির) প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
তুরাগের দলিপাড়া এলাকার বাসিন্দা মঞ্জুরুল আলম এ প্রতিবেদককে বলেন, সাবেক একজন বিচারপতি ক্ষমতার প্রভাবখাটিয়ে অনেকটাই বেআইনি ভাবে রাস্তার কিছু অংশ (চার ফুট) ইট গেথে বন্ধ করে রেখেছেন। এতে করে এলাকাবাসী ও সাধারণ মানুষের চরম ভোগান্তি ও নানাবিধ দৈনন্দিন নাগরিক সমস্যায় পড়তে হচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে এটা মোটেও কাম্য নয়; রাস্তা দিয়ে রিক্সা ও ছোট যানবাহন গুলো যাতায়াত করতে পারলেও ট্রাক কিংবা ভারী যানবাহনগুলো এই সড়কটি দিয়ে যাতায়াত করতে পারছে না। ভীষণ কষ্ট ও অসুবিধার সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসীদের নাগরিক সমস্যা, যানজট থেকে মুক্ত এবং রাস্তাটি প্রসস্ত করা অতীব জরুরি হয়ে পড়েছে। তাই অতি শিগগিরই সড়কটি দখলদার মুক্ত করার জোর দাবী জানাচ্ছি।
অপরদিকে আহালিয়া মোল্লা পাড়া ওয়েলফেয়ার সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক মো: ফারুক আহমেদ এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, তুরাগের দলিপাড়া ও আহালিয়া প্রবেশ মুখ উত্তরা ০৫ নম্বর সেক্টর ৯/ডি রোডের ০৩ নম্বর পানির পাম্প সংযোগ সড়কটি একটি গুরুত্বপূর্ণ প্রধান সড়ক। এ পথে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। একই এলাকার জমির মালিক স্থানীয় বাসিন্দা সাবেক বিচারপতি আজগর আলী ও তার পুত্র ব্যারিস্টার শামি গংরা জমিতে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন । তারা সড়কের কয়েক ফুট জায়গা ইট দিয়ে উঁচু প্রাচীর করে রেখেছেন। এ কারণেই সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। আমরা দখলমুক্ত সড়ক চাই?
এব্যাপারে ঢাকা -১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জাহাঙ্গীর হোসেন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসির) প্রশাসকসহ বর্তমান সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসীরা।
মন্তব্য করুন