নিউজ ডেস্ক
৫০ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক :

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের একটি প্রচেষ্টা নস্যাৎ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর—সিআইআইডি।

আজ শুক্রবার সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নং G9-526 যোগে আসা ভারতীয় যাত্রী থামিম আনসারিকে গ্রিন চ্যানেল অতিক্রমের পর শনাক্ত করে সিআইআইডি, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের একটি দল।

পরবর্তী সময়ে দেহ তল্লাশি চালিয়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুর ওজন পাওয়া গেছে ৪৫ গ্রাম। স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী বাদ দিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে।

সিআইআইডি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরম বিরোধিতার মুখে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার, ঝুঁকিতে ইনফান্তিনোর চেয়ার

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক

র‍্যাব-১ এর ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

গাজা থেকে কি সত্যিই সেনা সরাতে প্রস্তুত ইসরায়েল? ট্রাম্পের শান্তি প্রস্তাব ও নেতানিয়াহুর রাজনৈতিক সংকট

বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, নিখোঁজ ৩

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

১০

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

১১

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: আফরোজা

১২

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৪

কুমিল্লায় পরিবেশবান্ধব আধুনিক মেগাসিটি গড়ার কর্মপরিকল্পনা গ্রহণ: উদবাতুল বারী

১৫

ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

১৬

শিবালয়ে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন ইউএনও মনিষা রানী কর্মকার

১৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় অভিযান: সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদসহ ২ কোটি টাকার পণ্য আটক

১৮

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

২০