নিউজ ডেস্ক
৫৩ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি একই সঙ্গে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ফখরুল বলেন, ‘ধর্মের নামে যারা দেশকে বিভাজনের দিকে নিয়ে যেতে চায়, তাদের অবশ্যই রুখে দিতে হবে। মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চাই।’

আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিএনপির মহাসচিব আরও বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সম্প্রীতির দেশ। এখানে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে।

জাতির মুক্তিসংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় পরিচয় নির্বিশেষে ঐক্যের মূল আদর্শকে ভিত্তি করে।

গত ১৫ বছরের হাসিনা শাসনামলে গণতন্ত্রের অবক্ষয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সব নাগরিকের সমান অধিকার, ধর্ম পালনের স্বাধীনতা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করার একমাত্র নিশ্চয়তা হলো কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা।

সরকারের অন্তর্ভুক্তিমূলক নীতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিতে সনাতন সম্প্রদায়, জাতিগত সংখ্যালঘু, সমতল ও পার্বত্য অঞ্চলের জনগণের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেছে।

তিনি বলেন, দুর্গাপূজা ও রথযাত্রাসহ বিভিন্ন বড় ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি কাউকে ‘সংখ্যালঘু’ মনে করে না, তাই সনাতন ধর্মাবলম্বীকে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা একই মাতৃভূমির সন্তান। আমাদের অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের আলোকে আমরা একসঙ্গে এগিয়ে যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

শিবালয়ে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন ইউএনও মনিষা রানী কর্মকার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় অভিযান: সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদসহ ২ কোটি টাকার পণ্য আটক

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তুরাগে ৮০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

এবার মিউজিক রাইটসেও ইতিহাস: ৫০ কোটিতে বিক্রি হচ্ছে শাহরুখের কিং এর গান

নওগাঁর মিনি কক্সবাজারের( হাঁসাইগারী) পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নিলেন জেলা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধস, আহত ৪

১০

সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎

১১

বাঞ্ছারামপুর ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় এখনো মেলেনি

১২

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

১৩

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

১৫

সাভার থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি

১৬

সুনামগঞ্জের জলিলপুর এলাকার সুরমা নদীতে একটি ভাসমান লাশ উদ্ধার।

১৭

ফুলতলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল এর অভিযোগে স্থানীয় কথিত সাংবাদিক সহ গ্রেফতার ৩

১৮

ধনবাড়ীর বানিয়াজানের সাবিব ইটভাটার পুরোনো মালপত্র ও টাকা আত্মসাৎ ও প্রতারণার প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১৯

বইপড়া, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসে শিশুদের এগিয়ে নিতে রিড-এ-থন

২০