নিউজ ডেস্ক
৫৫ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

আর্জেন্টিনার লিওনেল মেসিকে ফুটবলের ‘ঈশ্বর’ হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

গত সপ্তাহে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন কাসেমিরো। এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের মৌসুম পর্যন্ত। তবে মেজর সকার লিগের (এমএলএস) নিয়ম অনুযায়ী, ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে।

ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে কাসেমিরো জানান, রেকর্ড-গড়া ক্যারিয়ারে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে আরও ট্রফি জয়ে সহায়তা করতেই এই দলে যোগ দিয়েছেন।

গত মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর অনেক ক্লাবেই খেলার সুযোগ ছিল কাসেমিরোর। কিন্তু মিয়ামির আকর্ষণ এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে খেলার সুযোগ, তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল।

বৃহস্পতিবার সাংবাদিকদের কাসেমিরো বলেন, ‘নিঃসন্দেহে সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলার জন্যই এখানে এসেছি। আমি উপভোগ করতে চাই, আমি তাকে জয়ের ধারায় রাখতে সাহায্য করতে চাই। কারণ তিনি একজন বিজয়ী। আরেকজন খেলোয়াড়ও যোগ দিচ্ছেন, যিনি জিততে ও প্রতিদ্বন্দ্বিতা করতে চান।’

কাসেমিরো আরও বলেন, ‘আমি এখন এমএলএসে আছি, যেখানে আমি থাকতে চেয়েছিলাম। আমি ফ্রি এজেন্ট হিসেবে ইউনাইটেড ছেড়েছিলাম, ইতালিতে খেলার সুযোগ আমার ছিল, বিভিন্ন জায়গায়, অন্যান্য দলেও যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু আমি সেখানেই আছি যেখানে আমি থাকতে চেয়েছিলাম। আমি তার সাথে থাকাটা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে এবং তাকে আরও বড় করে তুলতে চাই। ফুটবলের ঈশ্বর মেসি এবং আমি তাকে সাহায্য করতে চাই।’

স্প্যানিশ ফুটবল লিগে নয় মৌসুম একে অপরের বিপক্ষে খেলেছেন মেসি ও কাসেমিরো। বার্সেলোনার হয়ে মেসি ও রিয়ালের হয়ে খেলেছেন কাসেমিরো।

লা-লিগার সেই স্মৃতি রোমন্থন করে কাসেমিরো বলেন, ‘মেসি আমাকে যে পরিমাণ সমস্যায় ফেলেছিল, তাতে অবশ্যই আমি তার সাথে খেলার স্বপ্ন দেখতাম। আমি সবসময় সেরাদের সাথে খেলতে চেয়েছি। আমি তাকে কখনো থামাতে পারিনি, আমার সবসময় সতীর্থদের সাহায্যের প্রয়োজন হতো। আমি খুব খুশি, আমি এখন মেসির সাথে আছি এবং আমি তার সাথে জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’

মিয়ামির হয়ে ইতোমধ্যেই অভিষেক হয়েছে কাসেমিরোর। গত শনিবার কানাডায় সিএফ মন্ট্রিলের বিপক্ষে মায়ামির ১-০ গোলের জয়ের ম্যাচে মাঠে নামেন তিনি।

বিশ্বকাপের পর এখনো মাঠে নামেননি মেসি। গত বুধবার মিয়ামি দলে ফিরে অনুশীলনে যোগ দেন হয়ে ৩৯ বছর বয়সি এই আর্জেন্টাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: আফরোজা

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

কুমিল্লায় পরিবেশবান্ধব আধুনিক মেগাসিটি গড়ার কর্মপরিকল্পনা গ্রহণ: উদবাতুল বারী

ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

শিবালয়ে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন ইউএনও মনিষা রানী কর্মকার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় অভিযান: সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদসহ ২ কোটি টাকার পণ্য আটক

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

১০

ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১১

তুরাগে ৮০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

এবার মিউজিক রাইটসেও ইতিহাস: ৫০ কোটিতে বিক্রি হচ্ছে শাহরুখের কিং এর গান

১৩

নওগাঁর মিনি কক্সবাজারের( হাঁসাইগারী) পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নিলেন জেলা পুলিশ

১৪

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধস, আহত ৪

১৫

সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎

১৬

বাঞ্ছারামপুর ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় এখনো মেলেনি

১৭

নওগাঁয় হঠাৎ চালের বাজারে আগুন

১৮

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

২০