নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

মধুখালীতে অবস্থিত  ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:
মধুখালীতে অবস্থিত ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল লিমিটেড এর  শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার সকাল ৯ টায় চিনিকলের প্রধান ফটকে ফটক সভা, সমাবেশ  ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে অবিলম্বে স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমৗ জনবল হতে স্থায়ীকরণ করে সমন্ময় করা, সরকার ঘোষিত ১৫% প্রণোদনা পে-কমিশনের ন্যায় মজুরী কমিশনে বাস্তবায়ন, পে-কমিশনের ন্যায় একই সাথে মজুরী কমিশন ঘোষনার দাবী সহ চিনিশিল্পকে সরকারি নিয়ন্ত্রণে রেখেই চিনিকলগুলোকে আধুনিকীকরণ করার দাবিতে এই বিক্ষোভ মিছিল,ফটকসভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন, সহ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, সাবেক সাধারন সম্পাদক কাজল বসু, শ্রমজীবী ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক কামালউদ্দিন, দপ্তর সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সভাপতি মো.শাহিন মিয়া, সাবেক অর্থ সম্পাদক মো.মনিরুজ্জামান, সাবেক সদস্য আবুল কালাম আজাদ,মো. আরিফুল ইসলাম,মো.ফরিদ খান, গোলাম কিবরিয়া প্রমুখ। ফটক সভা- সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চিনিকলের প্রধান ফটক হতে মধুখালী থানা গেট হয়ে পুনরায় চিনিকলে ফিরে আসে। সভায় জানানো হয়- দাবীগুলো আদায়ে ২২ জুলাই বুধবার সকাল ৯ টায় বিক্ষোভ মিছিল, সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্ম বিরতি, ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ টা হতে পূর্ণ দিবস কর্মবিরতি ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শণ  কর্মসূচী পালিত হবে।  সাবেক সদস্য মতিয়ার রহমান মিঞার সঞ্চলনায় কর্মসূচীতে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ

ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

নবীনগর আদালত পুকুরপাড়ের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন, বুধবার বাতিলের গুঞ্জন

খুলনা জেলা পুলিশের জুন ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

মধুখালীতে অবস্থিত  ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

সাভারে ধর্ষণের পর হত্যা: দুই সপ্তাহে সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

১০

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

১১

ইরানের সামরিক কমান্ড সেন্টার ও নৌ-সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

১২

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

১৩

যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

১৪

নবীনগর পৌরসভায় মশা নিধনের বাজেট নিয়ে প্রশ্ন পৌরবাসীর, টেক্স দিয়েও কেন মিলছে না নাগরিক সুবিধা?

১৫

মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন——–এমপি নূরুল ইসলাম বুলবুল

১৬

হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

১৭

​ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেফতার, তথ্য গোপনের অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে।

১৮

বাঞ্ছারামপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে গৃহবন্দী করে রাখার অভিযোগ, ৩ দিন ধরে অনাহারে শিশুরা

১৯

লালমোহনে বিএনপি অফিসে চুরি, দেড় লাখ টাকার মালামাল লুট, সংবাদ সম্মেলন

২০