নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুর্ভোগে পড়া মানুষের কষ্ট লাঘবে আজ বুধবার (১৫ জুলাই) রাজধানীর ভাষানটেকের বিআরপি মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে মানবিক চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় তিনি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
কর্মসূচিতে উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টিতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক পরিবার খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে সহায়তা পেয়ে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
ডা. এসএম খালিদুজ্জামান বলেন, দুর্যোগ ও দুর্ভোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন