মো:এনামুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
অদ্য ১৫/০৭/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯.৪০ ঘটিকার দিকে মিঠামইন থানাধীন মিঠামইন সদর বেরিবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জনাব এসএম জাহাঙ্গীর আলম ও তাঁর সঙ্গীয় হাদিসকে আটককৃত আসামী মো: হেলাল, পিতা- মৃত সুলতান, সাং চালিতাবুনিয়া, থানা- বামনা, জেলা- বরগুনাসহ মোঃ মহিন উদ্দিন ও মোঃ শাকিল হোসেন ওরফে শাহীন নামীয় আসামি চাপাতি দিয়ে ভিকটিম জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় হাদিসকে কুপিয়ে গুরুতর জখম করে। জখমপ্রাপ্ত ভিকটিমদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় জনাব জাহাঙ্গীর আলম মৃত্যু বরণ করেন।
উক্ত ঘটনায় আসামী ১। মো: হেলাল (২৫), পিতা- মৃত সুলতান, সাং চালিতাবুনিয়া, থানা- বামনা, জেলা- বরগুনা, ২। মোঃ মহিন উদ্দিন (৩২),পিতা-মোঃ নূর, হোসেন, মাতা-নুরুন্নাহার, সাং-দুধরাজপুর, পোস্ট -নাগমুদ বাজার, থানা-রামগঞ্জ, জেলা- লক্ষীপুর এবং ৩। মোঃ শাকিল হোসেন ওরফে শাহীন (২৫), পিতা -রহমত উল্লাহ ওরফে খোকন, সাং-মধ্যপাড়া, পোস্ট -নাগমুদ বাজার, থানা-রামগঞ্জ, জেলা- লক্ষীপুরদেরকে গ্রেফতার করে থানা হাজতে আটক রাখা হয়েছে এবং হত্যার ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছ। মিঠামইন থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন