নিউজ ডেস্ক
২৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি

​গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জাহিদ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
​বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাকাইহাট থেকে বুড়ির ভিটাগামী বাজুনিয়া পাড়া গ্রামস্থ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মো. জাহিদ ওই এলাকার পাথুরিয়া পাড়া গ্রামের মনতাজ মিয়ার ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের বাজুনিয়া পাড়া এলাকায় অবস্থান নেয়। সেখানে মাদক কেনাবেচা হওয়ার সময় অভিযান চালিয়ে মো. জাহিদকে আটক করা হয়। এসময় তার পরিহিত লুঙ্গির ডান দিকের কোঁচে লুকিয়ে রাখা অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ইয়াবাসহ গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং ১৯, তারিখ: ০৮/০৭/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।
​গাইবান্ধা জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১

শৈলকুপায় বিএনপি নেতার বাড়ি থেকে প্রণোদনা সার-বীজ উদ্ধার

দুয়ারীপাড়া ভোলা বস্তিতে ফুটপাত দখলমুক্ত করতে রূপনগর থানার বিশেষ অভিযান

তাড়াশে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত শিক্ষিকা-মাদ্রাসার  পরিচালকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার  চালাচ্ছে।

প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতায় জোর: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আবাস, ১ নম্বর সতর্ক সংকেত

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চীনে ভয়াবহ ঝড়ে ১৭ জনের মৃত্যু, লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল সার্ভিস।

১০

গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

ওয়াকফা স্টেট রক্ষায় চার দশকের বেশি সময় মোবারক মেম্বার

১২

তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলে নাজেরা গ্রাজুয়েশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৩

বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই।

১৪

সন্ত্রাসী হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলামের মৃত্যু

১৫

সন্ত্রাসী হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল

১৬

পৃথক অভিযানে ১০৪ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

১৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশিক্ষণ পরিদর্শন; সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার সক্ষমতার উজ্জ্বল প্রদর্শন

১৮

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা।

১৯

সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল (সোহেল)

২০