নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু,দায় কার? স্পিডব্রেকার নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী!

সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ডের আলমনগর এলাকায় বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে আলমনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে শিশুটির মৃত্যু হয়।

​এই মর্মান্তিক মৃত্যুর পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে কোনো গতিরোধক (স্পিডব্রেকার) না থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে, যা আজ একটি প্রাণ কেড়ে নিল।
​স্পিডব্রেকার না থাকার কারণ নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় এক সচেতন নাগরিক জানান, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি নিজ উদ্যোগে আলমনগর রোডের গোল মসজিদের সামনে একটি স্পিডব্রেকার নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু পৌরসভার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এসে তাকে কাজে বাধা দেন এবং নির্মিত স্পিডব্রেকারটি ভেঙে ফেলতে বাধ্য করেন।

​অভিযোগ রয়েছে, সে সময় পৌরসভার পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল— ‘স্পিডব্রেকারের কারণে যদি কোনো অন্তঃসত্ত্বা নারীর ক্ষতি হয়, তবে তার দায় কে নেবে?’
​এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শোকসন্তপ্ত এলাকাবাসীর মুখে। তাদের প্রশ্ন, “স্পিডব্রেকার না থাকায় অটোরিকশার ধাক্কায় নিষ্পাপ শিশুটি প্রাণ হারাল, এর দায়ভার এখন কে নেবে? পৌর প্রশাসন কি এই দায় এড়াতে পারবে?”

​এলাকাবাসী অতি দ্রুত নবীনগরের ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে প্রয়োজনীয় গতিরোধক স্থাপন এবং বেপরোয়া অটোরিকশা চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পৌর প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাকশনে আলিয়া . প্রথম দিনেই ধাক্কা

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের সম্ভ্যাব্য স্থান পরিদর্শন

অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ ইউনেস্কোর ‘বিপন্ন’ তালিকা থেকে রক্ষা পেল

রাজধানীসহ সারা দেশে মাদকেই বাড়ছে ধর্ষণ- খুন ও অপরাধ

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু,দায় কার? স্পিডব্রেকার নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী!

আশুলিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীনগরে অগ্নিকাণ্ডে নিঃস্ব চিশতিয়া টেইলার্স: পাশে দাঁড়িয়ে আশার আলো দেখালেন এমপি এম এ মান্নান

শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

সাভারে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

কালীগঞ্জে ‘মোস্তফা আবাসিক’ যেন পাপাচারের নিরাপদ দুর্গ দেহব্যবসা ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

১২

সাংবাদিক মো. কামরুল ইসলামের জন্মদিন আজ, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা!

১৩

নির্বাচন আসে যায়,বাঁশের সাঁকো আর বদলায় না।

১৪

দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

১৫

দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৬

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেনের বল বিতরণের মধ্য দিয়ে চাপাকোনায় প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

১৭

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু

১৮

পশ্চিম কানাডায় তেল পাইপলাইন নির্মাণে চুক্তি করলেন কার্নি

১৯

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, বাড়তে পারে চরম আবহাওয়া: জাতিসংঘ

২০