নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বছরে একটি করে গাছ লাগালে গাছ যেমন বড় হবে, তেমনি তোমরাও বড় হবে। একসময় সেই গাছকে নিজের বন্ধুর মতো মনে হবে।

আজ রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, পরিবারের নতুন কোনো ভাই বা বোন জন্ম নিলে তাদের নামে একটি গাছ রোপণ করা যেতে পারে। এতে সন্তান যেমন বেড়ে উঠবে, গাছটিও তেমনি বড় হবে।

প্রধানমন্ত্রী সৌদি আরবের আরাফাতের ময়দানে নিমগাছ রোপণের প্রসঙ্গ তুলে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। পরে সেসব চারা থেকে বিপুলসংখ্যক নিমগাছ রোপণ করা হয়, যা বর্তমানে আরাফাতের ময়দানে ছায়া দিচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্তি প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

সবুজ পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে বৃক্ষরোপণের আহ্বান

উজানের ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি বন্যার আশঙ্কা, ভাঙ্গনের ভয়াবহ রূপ

সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা

শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন স্টোকস

তৃণমূলের প্রতিভা অন্বেষণে ১ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু

১০

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২

১১

জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫১ কোটি টাকা বাজেট ঘোষণা

১২

নবীনগরে ট্রাক্টর-অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ১

১৩

খালেদা জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি গণআন্দোলনে রূপ নিয়েছে : বাকৃবি ভিসি

১৪

হারানো ঐতিহ্য ফেরাতে বিষমুক্ত আনারসের চাষের দিকে ঝুঁকছেন মধুপুরের চাষীরা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ

১৬

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সুড়ঙ্গ ধ্বংস

১৭

নবীনগরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি ভরাট হুমকির মুখে ফসলি জমি ও খাদ্য নিরাপত্তা!

১৮

ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

১৯

ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন

২০