নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

তৃণমূলের প্রতিভা অন্বেষণে ১ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু

দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের (২০২৬-২৭) অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এই ঘোষণা দেন।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত দুই মাসব্যাপী এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১২ থেকে ১৪ বছরের শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাদের যুক্ত করতে স্কুল, ক্লাব ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী সবাইকে অবগত করেন। আগামী বছরের মার্চ পর্যন্ত দ্বিতীয় আসরের প্রতিযোগিতা চলবে।

প্রতিমন্ত্রী বলেন, দ্বিতীয় আসরের পরিধি তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা হয়েছে। প্রথম আসরে কেবল উপজেলা দলগুলো জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেলেও, এবার দেশের প্রতিটি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড দল সরাসরি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পাবে।

এছাড়া তরুণদের চাহিদার কথা বিবেচনা করে প্রথম আসরের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সাথে এবার নতুন করে টেবিল টেনিস এবং ভলিবল যুক্ত করা হয়েছে। ফলে মোট ১০টি ইভেন্টে দেশের বিপুল সংখ্যক তরুণ ক্রীড়াবিদ তাদের মেধা বিকাশের প্ল্যাটফর্ম পাবে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ (প্রথম আসর)-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৮ জুলাই ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা উঠবে। ১০টি অঞ্চলের বাছাইকৃত দেশসেরা কিশোর ও তরুণ অ্যাথলেটদের নিয়ে আয়োজিত এই ক্রীড়া উৎসব চলবে ২৭ জুলাই পর্যন্ত। আগামী ২৭ জুলাই বিকেল ৩.০০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাববেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিমন্ত্রী আরও জানান, শুধুমাত্র একটি টুর্নামেন্ট আয়োজন করাই সরকারের লক্ষ্য নয়। বরং এই নতুন কুঁড়িদের পরিচর্যা করে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এই ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

প্রথম আসরে ১০টি অঞ্চল থেকে মোট অংশগ্রহণকারীর খেলোয়াড়ের সংখ্যা ছিল ১,৬৮,৬৫৬ জন। এর মধ্যে বালক ১,২১,৪৯৯ ও বালিকা ৪৭,১৫৭ জন। জাতীয় পর্যায়ে খেলোয়াড় ও কর্মকর্তার সংখ্যা হবে মোট ১৭০০ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজানের ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি বন্যার আশঙ্কা, ভাঙ্গনের ভয়াবহ রূপ

সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা

শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন স্টোকস

তৃণমূলের প্রতিভা অন্বেষণে ১ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২

জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫১ কোটি টাকা বাজেট ঘোষণা

নবীনগরে ট্রাক্টর-অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ১

১০

খালেদা জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি গণআন্দোলনে রূপ নিয়েছে : বাকৃবি ভিসি

১১

হারানো ঐতিহ্য ফেরাতে বিষমুক্ত আনারসের চাষের দিকে ঝুঁকছেন মধুপুরের চাষীরা

১২

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ

১৩

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সুড়ঙ্গ ধ্বংস

১৪

নবীনগরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি ভরাট হুমকির মুখে ফসলি জমি ও খাদ্য নিরাপত্তা!

১৫

ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

১৬

ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন

১৭

বেইজিংয়ে বেলারুশের নেতা লুকাশেঙ্কোর সঙ্গে সি চিনপিংয়ের বৈঠক

১৮

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন

১৯

বিদেশি সামরিক ঘাঁটি নিষিদ্ধ করতে অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর চুক্তি স্বাক্ষর

২০