নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

জোড়া ঝড়ের আশঙ্কায় জাপানে শতাধিক ফ্লাইট বাতিল

 জাপানের দিকে ধেয়ে আসা দুটি ক্রান্তীয় ঝড়ের কারণে শুক্রবার ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে দেশটির বিভিন্ন বিমান সংস্থা। পাশাপাশি কয়েকটি এলাকায় সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কায় কর্তৃপক্ষ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, টাইফুন থেকে দুর্বল হয়ে আসা শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘মেখালা’ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার বেগে বাতাস বইছে। ইতোমধ্যে জাপানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ঝড়টি সপ্তাহান্তে কিউশু ও শিকোকু দ্বীপের পাশ দিয়ে অগ্রসর হতে পারে। একই সময়ে প্রশান্ত মহাসাগরের আরও দূরে অবস্থান করা আরেকটি ক্রান্তীয় ঝড় ‘হিগোস’-এর সঙ্গে মিলিত হওয়ার শঙ্কাও রয়েছে।

দুটি ঝড়ের এমন পারস্পরিক প্রভাবকে আবহাওয়াবিদরা ‘ফুজিওয়ারা প্রভাব’ হিসেবে বর্ণনা করেন। যা ঝড়গুলোর গতিপথ ও শক্তির পূর্বাভাসকে আরও জটিল করে তুলেছে।

জাপান এয়ারলাইন্স এবং অল নিপ্পন এয়ারওয়েজ যথাক্রমে ৭০টি ও ৫০টি ফ্লাইট বাতিল করেছে। এসব ফ্লাইট ছিল ওকিনাওয়া ও কাগোশিমা অঞ্চলের সঙ্গে সংযুক্ত।

কিয়োটো অঞ্চলের কর্তৃপক্ষ কয়েক হাজার মানুষকে সম্ভাব্য ভূমিধসের আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে।

কিয়োটো ও ওসাকা উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান নদীগুলোর পানির স্তর বাড়ছে এবং সম্ভাব্য বন্যার ঝুঁকিতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে কিয়োডো নিউজ নিশানের বরাত দিয়ে জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সড়ক বন্ধ থাকায় টয়োটা কিউশুর একটি কারখানায় উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং কিছু উৎপাদন লাইন বন্ধের পরিকল্পনার করা হয়েছে।

কিয়োডো জানিয়েছে, জাপানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ার অংশ হিসেবে মিয়াকো দ্বীপে ভি-২২ অসপ্রে পরিবহন বিমানের প্রথম পরীক্ষামূলক ফ্লাইটও বাতিল করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা আটক -১

জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বিদেশি নাগরিকদের বিষয়ে যা জানা গেছে

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা মামলার রায় আজ

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণেরও শঙ্কা

বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

জোড়া ঝড়ের আশঙ্কায় জাপানে শতাধিক ফ্লাইট বাতিল

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জার্মানীকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর

১০

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

১১

সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে পুলিশ

১২

মুন্সীগঞ্জে ১,৯১,৬৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

১৩

পেপের জোড়া গোলে শেষ ৩২-এ আইভরি কোস্ট, কুরাসাওয়ের বিদায়

১৪

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

সুইডেনের সাথে ড্র করায় নক আউট পর্বে ব্রাজিলকে পেল জাপান

১৬

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু

১৭

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪

১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

শালিশে জমি বুঝিয়ে দেওয়ার পর পুনরায় দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকির দাবি

২০