নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

শালিশে জমি বুঝিয়ে দেওয়ার পর পুনরায় দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকির দাবি

 

হাফসা আক্তার :

পটুয়াখালীর বাউফল উপজেলার রাজনগর মৌজার বিরোধপূর্ণ জমি নিয়ে শালিশী সিদ্ধান্তে জমি বুঝিয়ে দেওয়ার পর পুনরায় দখলচেষ্টা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, শালিশগণের সিদ্ধান্ত অনুযায়ী ১ম পক্ষের মোঃ ফোরকান, মোঃ জসিম ও মোঃ মজিবর গং বিরোধীয় জমি ২য় পক্ষের মনির হোসেন মোল্লা গংদের বুঝিয়ে দেন। তবে পরবর্তীতে ১ম পক্ষের লোকজন পুনরায় জমি দখলের চেষ্টা চালায়।

২য় পক্ষের সদস্য মোঃ এনামুল হক শহিদ ওরফে শহিদুল ইসলাম প্রতিবেদককে জানান, বিবাদী ১ম পক্ষের ফোরকান গংয়ের লোকজন মনির হোসেনের আত্মীয়-স্বজন এবং সমর্থকদের মারধর করে জমি থেকে উচ্ছেদ করে দেয়। তিনি অভিযোগ করেন, জমিতে দ্বিতীয়বার প্রবেশ করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

জানা যায়, সাবেক ৩০৩ ও ৩২৮ নম্বর খতিয়ানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে মোকাম বাউফল সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা নং-২৬১/২০১৪ বিচারাধীন রয়েছে। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে গঠিত শালিশ বোর্ড ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে সিদ্ধান্ত প্রদান করে, যেখানে সর্বশেষ এসএ রেকর্ড অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের বৈধ ওয়ারিশদের জমি ভোগদখলের অধিকার স্বীকার করা হয়।

তবে এ বিষয়ে ১ম পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শালিশে জমি বুঝিয়ে দেওয়ার পর পুনরায় দখলচেষ্টার অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকির দাবি

মুন্সীগঞ্জে ওষুধ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

উত্তরখানে মাদকবিরোধী অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক প্রকৃতি শিক্ষা কার্যক্রম

আশুলিয়ায় পুকুরে ভাসমান জনি হত্যা মামলার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

বাংলাদেশ ও অস্ট্রেলীয় মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধকল্পে নেত্রকোণায় মতবিনিময়

রাঙামাটিতে ৮৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

রাজধানীর বেইলি রোডে বসছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা

১০

নেত্রকোণায় ৪ লাখ টাকা মূল্যের ‘চায়না দুয়ারী’ জাল জব্দ

১১

দেশে মোট নদীর সংখ্যা ১,৪১৫টি: নৌ-পরিবহন মন্ত্রী

১২

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নবীনগরে পারিবারিক কলহের জেরে ব্যক্তির মৃত্যু!

১৪

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠক: নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

১৬

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

১৭

পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে শেষ ৩২’এ মরক্কো

১৮

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন

১৯

কাতারকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের নক আউট পর্বে বসনিয়া

২০