নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করলেন বন্দর পরিচালক

তরিকুল ইসলামঃ
বিশেষ প্রতিনিধিঃ

দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি—স্লোগানে বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন
বন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন।

এসময় বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন, সহকারী পরিচালক কাজী রতনসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বন্দর কর্মকর্তা-কর্মচারীরা বন্দর দিবসের নির্ধারিত হলুদ রঙের টি-শার্ট পরিধান করে কর্মসূচিতে অংশ নেয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন,

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দর সহ পৌরসভার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে । এর মাধ্যমে বন্দরের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

জানা যায়, বর্ষা মৌসুমে বেনাপোল বন্দর এলাকায় এক সপ্তাহ ধরে প্রায় ৫০০ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু গাছ লাগানো নয় এসব গাছের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে বন্দর কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি এবং সদস্যগণের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যৌথভাবে দ্বিতীয় দ্রুত ১শ গোলের নজির গড়লো বিশ্বকাপের ২৩তম আসর

নিকুঞ্জ-২ ডিএনসিসির অভিযানে ভাঙা হলো অবৈধ আস্তানা সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা

বেনাপোল বন্দরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করলেন বন্দর পরিচালক

অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

উন্নত জাতের লাউ চাষ করে সফল দিনাজপুরের মিজানুর

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম Civil Aviation Master Plan-এর যাত্রা শুরু, বেবিচকের উদ্যোগে কর্মশালা

১০

লালমোহনে মরণফাঁদ ‘ডাকবাংলো ব্রিজ’ ​অতিরিক্ত উচ্চতায় প্রতিনিয়ত দুর্ঘটনা

১১

গ্রামবাসীকে স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে টুটুল-পারভীনার স্বপ্নের খামার

১২

মেহেরপুরে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৩

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

১৪

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত

১৫

আশুলিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার

১৬

উপ-সহকারী পরিচালকদের জন্য প্রথম সমন্বিত ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স চালু করেছে বিবিটিএ

১৭

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিশিয়াকে বড় ব্যবধানে পরাজিত করেছে জাপান

১৮

ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স

১৯

হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের

২০