নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

নীলফামারীতে বিপৎসীমার কাছে তিস্তার পানি

উজানের ঢলে জেলায় বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি।

আজ শনিবার সকাল ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বিকেল ৩টায় কিছুটা কমে বিপৎসীার ১৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে এই মুহুর্তে বন্যার কোনো সম্ভাবনা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢলে আজ সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর কিছুটা কমে সকাল ৯টা থেকে দুপুর ১২ট পর্যন্ত ১৩ সেণ্টিমিটার এবং বেলা ৩ টায় ১৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় ওই পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেণ্টিমিটার।

এদিকে, তিস্তার পানি বৃদ্ধির ফলে বন্যার আশঙ্কায় রয়েছে তিস্তাপাড়ের নিমঞ্চলের মানুষ।

জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, ‘পানি বৃদ্ধি পেয়ে তিস্তাপাড়ের নিম্নাঞ্চল গ্রামে পানি বাড়ছে। তবে এখনো চরাঞ্চলের বাড়ি ঘরে পানি ওঠেনি। যে কোনো সময়ে পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কায় রয়েছে মানুষ’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

গাজীপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণের উদ্বোধন

নীলফামারীতে বিপৎসীমার কাছে তিস্তার পানি

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন

কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

নবীনগরে বৃষ্টিতে কৃষ্ণনগর সড়কের একাংশ ধস: ঝুঁকি নিয়ে চলছে যানবাহন!

আশুলিয়ায় ডিবির অভিযানে তিন মাদক কারবারি আটক

৩৭০৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার!

জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর

১০

গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১১

টাঙ্গাইলে ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদানের চিঠি বিতরণ

১২

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

১৩

এক ভিসাতেই ২২ দেশ

১৪

চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৫

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

১৬

মেক্সিকোতে উদ্ধার হওয়া মরদেহ দুটি নিখোঁজ মার্কিন দম্পতির বলে ধারণা

১৭

রাজধানীর উত্তরায় কবি আল মুজাহিদীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

২০