নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ব্রাজিলের অনুশীলনে নেইমার

 বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মত ব্রাজিলের অনুশীলনে দেখা গেল দলের তারকা খেলোয়াড় নেইমারকে। ডান পায়ের মাংশপেশির ইনজুরির কারনে প্রায় এক মাস ধরে দলের বাইরে আছেন তিনি।

নিজেকে ফিট করে তুলতে দলের বাইরে থেকে এককভাবে অনুশীলন ও পুনবার্সন প্রক্রিয়া চালিয়ে গেছেন বার্সেলোনা ও পিএসজির সাবেক খেলোয়াড় নেইমার। যুক্তরাষ্ট্রে আসার আগে গত মঙ্গলবার সর্বশেষ আলাদা অনুশীলন করেছেন তিনি।

ইনজুরির কারনে ‘সি’ গ্রুপে গত রোববার মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। মরক্কো ম্যাচে ডাগআউটে বসে খেলা দেখেন ও সতীর্থদের উজ্জীবিত করেন তিনি।

বুধবার নিউ জার্সিতে দলের সাথে যোগ দিয়ে রাফিনিয়া, ব্রুনো গুইমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনহোর সাথে কিছুক্ষণ ঘাম ঝড়িয়েছেন নেইমার। এক পর্যায়ে তাদের উদ্দেশ্য করে নেইমার বলেন, ‘তোমরা কি আমাকে মিস করেছো।?’

দলের সাথে কিছুক্ষণ থাকার প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে আবারও আলাদাভাবে অনুশীলনে মনোযোগ দেন নেইমার।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, জাতীয় দলের মেডিকেল টিমের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও পায়ের গ্রেড-২ মাংশপেশির চোটে ভুগছেন নেইমার। সর্বশেষ এক সপ্তাহ আগে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম বলছে, নক আউট পর্ব থেকে নেইমারকে পুরোপুরি ফিট পাবার আশা করছে টিম ম্যানেজমেন্ট ও দলের চিকিৎসকরা। অর্থাৎ গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও খেলতে পারবেন না নেইমার।

পায়ের ইনজুরি থাকা সত্বেও গত ১৭ মে ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পান নেইমার। ২০২৩ সালের পর ব্রাজিল জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলেননি তিনি।

নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আগামী ২০ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তির পক্ষে ট্রাম্পের সাফাই, সমালোচকদের ‘বোকা’ আখ্যা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

ব্রাজিলের অনুশীলনে নেইমার

১০

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

১১

জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন

১২

সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার

১৩

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশি দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

১৪

ক্ষেপণাস্ত্র হামলার মুখে কিয়েভ

১৫

ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

১৬

সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

১৭

লেবাননে এক ইসরাইলি সেনা নিহত, আহত ৭

১৮

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ

১৯

আশুলিয়ায় বিশেষ অভিযানে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

২০