নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত শিশু ইউসুফ নবীনগর পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়ার হেদায়েতুল্লাহর একমাত্র ছেলে।

​স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ইউসুফ নবীনগর কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দানু ব্যাপারীর বাড়িতে নানা হামিদ মিয়ার বাসায় বেড়াতে এসেছিল। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সে।

রাস্তায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউসুফসহ মোট চারজন গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে শিশু ইউসুফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয়-স্বজন এবং বগডহর গ্রাম থেকে শত শত মানুষ নবীনগর সরকারি হাসপাতালের সামনে ভিড় জমান। হাসপাতাল চত্বরে বর্তমানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তির পক্ষে ট্রাম্পের সাফাই, সমালোচকদের ‘বোকা’ আখ্যা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

ব্রাজিলের অনুশীলনে নেইমার

১০

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

১১

জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন

১২

সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার

১৩

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশি দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

১৪

ক্ষেপণাস্ত্র হামলার মুখে কিয়েভ

১৫

ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

১৬

সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

১৭

লেবাননে এক ইসরাইলি সেনা নিহত, আহত ৭

১৮

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ

১৯

আশুলিয়ায় বিশেষ অভিযানে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

২০