নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিবাদী মাফিয়া আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘরে নিয়ে অমানুষিক নির্যাতনের শিকার হওয়ার সেই ভয়াল স্মৃতি ও শারীরিক যন্ত্রণা তাকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাফিয়া সরকারের দেয়া আঘাতের ব্যথা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। প্রায়ই এই ব্যথাটা ভীষণভাবে অনুভব করি। যখন ব্যথা ওঠে, তখন আমি আর অন্য কোনো কাজ করতে পারি না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী তার জীবনের এই নির্মম ও বেদনাবিধুর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আবেগ তাড়িত কন্ঠে বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের সময় আয়না ঘরে আমার ওপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছিল, সেখান থেকেই শারীরিক ও মানসিক যন্ত্রণা আমাকে তাড়িত করে।’

কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক, বিভিন্ন স্টেকহোল্ডার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

ব্রাজিলের অনুশীলনে নেইমার

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

১০

জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন

১১

সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার

১২

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশি দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

১৩

ক্ষেপণাস্ত্র হামলার মুখে কিয়েভ

১৪

ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

১৫

সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

১৬

লেবাননে এক ইসরাইলি সেনা নিহত, আহত ৭

১৭

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ

১৮

আশুলিয়ায় বিশেষ অভিযানে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

২০