নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

আইএইচএফ ট্রফিতে নেপালকে হারিয়েছে বাংলাদেশ

ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে আজ (শনিবার) অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩৯-২৫ গোলে হারিয়েছে নেপাল দলকে।

পুরো ম্যাচেই আধিপত্য ধরে রেখে খেলেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে হারাতে বড় ভূমিকা রাখেন জেবে দাই বম। ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন জেবে দাই বম ও ডেভিড বম।

এক দিন আগেই মালদ্বীপের বিপক্ষে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন জেবে দাই বম। আন্তর্জাতিক টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচের সেরা হয়ে একটু বেশিই উচ্ছ্বসিত বান্দরবানের কোয়ান্টার কসমো স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র।

ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৮ গোল করা জেবে দাই বম বলেন, ‘আমি নিজের পারফরমেন্সে ১০ এর মধ্যে নিজেকে ৫ দেব। সত্যি বলতে আমি দলের জন্য খেলেছি। বাংলাদেশের জন্য খেলেছি। নিজের জন্য কখনও খেলব না। আজ আমি চেয়েছি অন্য কেউ যেন পুরস্কার পায়।’

ভারতের কাছে হারের পর খুব খারাপ লেগেছিল বলেও জানালেন তিনি, ‘ঐ ম্যাচ হেরে ভীষণ খারাপ লেগেছিল। কারণ জয় পরাজয়ের মধ্যে ছিল মাত্র ৪ গোলের ব্যবধান। চাইলে আমরা ওই ব্যবধান কাটিয়ে ম্যাচটি বের করে আনতে পারতাম।’

আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে নজর জেবে দাই বমের, ‘আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী। ভারতের বিপক্ষে যেমন খেলেছি, আজ যেমন খেলেছি ওদের সঙ্গেও তেমন খেলতে চাই।’

১৪ জুন দুপুর ১টায় রাউন্ড রবিন লিগ পদ্ধতির খেলার শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তাানের।

আজ সন্ধ্যা ৭টায় অনূর্ধ্ব-২০ বিভাগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ইয়েমেনের। এর আগে বিকেল ৫টায় অন্য সেমিফাইনালে ভারতের খেলবে মালদ্বীপের বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর থেকে গাঁজা সহ মাদক ব্যাবসায়ী তরিকুল আটক

আলী খামেনির দাফন ৯ জুলাই

আইএইচএফ ট্রফিতে নেপালকে হারিয়েছে বাংলাদেশ

সাভারে ৪০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

নওগাঁয় আমের বিপণন ও বাজার জাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা

বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

সবুজ নগরী গড়তে এক লাখ গাছ রোপণ করবে মসিক প্রশাসন

দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১১

উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সম্রাটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

আশুলিয়া ৪০ লিটার চোলাই মদসহ দুজন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

১৩

পরিবেশ সুরক্ষায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

১৫

প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট : স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক

১৬

রামেবি’তে ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু

১৭

নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু

১৮

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ভারতীয় পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল

২০