নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

সবুজ নগরী গড়তে এক লাখ গাছ রোপণ করবে মসিক প্রশাসন

দেশের অষ্টম বিভাগীয় শহরকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে এক লক্ষ বৃক্ষ রোপণ করা হবে। ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন আজ এ কর্মসূচি উদ্বোধন করেছেন। এটি ভবন ও দূষণের নগরীতে জলবায়ু পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দস্থ তিতাস কার্যালয় সংলগ্ন সড়কের পাশে বৃক্ষরোপণ করে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।

মসিক প্রশাসক বলেন, আমরা এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের নতুন নতুন খাল সৃষ্টি হচ্ছে।

এসব খাল রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। দেশের প্রধানমন্ত্রী বলেছেন নগরীতে পর্যাপ্ত বৃক্ষ না থাকার কারণে এবং উচ্চ ভবন থাকার কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এ কারণে বেড়েছে রৌদ্রের তাপ, কমে গেছে বৃষ্টির মাত্রা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এর মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় আমরা এক লাখ বৃক্ষ রোপণ করবো। এগুলো নগরীর খালি জায়গা এবং খাল সংলগ্ন এলাকায় রোপণ হবে ।

তিনি আরো বলেন, শুধু বৃক্ষরোপণ করেই আমরা ক্ষান্ত থাকবো না। এগুলোর রক্ষণাবেক্ষণেও আমাদের কর্মী বাহিনী প্রতিনিয়ত সরব থাকবে। আমাদের প্রত্যাশা, এক লাখ বৃক্ষ রোপণ করা হলে কমপক্ষে ৮০ হাজার বৃক্ষ বেড়ে উঠবে সবুজ প্রকৃতি নিয়ে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মসিকের পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ রাজীব উল আহসান, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার আমিনুল ইসলাম, বর্জ্য কর্মকর্তা মোহাব্বত প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর থেকে গাঁজা সহ মাদক ব্যাবসায়ী তরিকুল আটক

আলী খামেনির দাফন ৯ জুলাই

আইএইচএফ ট্রফিতে নেপালকে হারিয়েছে বাংলাদেশ

সাভারে ৪০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

নওগাঁয় আমের বিপণন ও বাজার জাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা

বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী

সবুজ নগরী গড়তে এক লাখ গাছ রোপণ করবে মসিক প্রশাসন

দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১১

উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সম্রাটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

আশুলিয়া ৪০ লিটার চোলাই মদসহ দুজন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

১৩

পরিবেশ সুরক্ষায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

১৫

প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট : স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক

১৬

রামেবি’তে ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু

১৭

নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু

১৮

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ভারতীয় পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল

২০