নিউজ ডেস্ক
১৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

খুলনার বিরল প্রজাতির সেই প্রাণীটি এখন বনবিভাগের হেফাজতে

মহানগরীর দক্ষিণ টুটপাড়া ২নং ক্রস রোডের একটি বাড়ির নারকেল গাছ থেকে পড়ে যাওয়া বিরল প্রজাতির সেই প্রাণীটি হেফাজতে নিয়েছে বন বিভাগ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেন উদ্ধারকারী ফটো সাংবাদিক এম এম মিন্টু ও তার পরিবারের সদস্যরা।

এই প্রাণীকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সেন্টারে কয়েকদিন রেখে পর্যবেক্ষণ শেষে প্রকৃতিতে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

এর আগে গত ২ জুন নগরীর দক্ষিণ টুটপাড়া ২নং ক্রস রোডস্থ একটি বাড়ির নারকেল গাছ থেকে প্রাণীটি নিচে পড়ে যায়। এ প্রাণী ওই বাড়ির ভাড়াটিয়া ফটো সাংবাদিক এম এম মিন্টু উদ্ধার করে তার বাসায় হেফাজতে রাখেন।

সেখানেই আদর-যত্নে ছিল প্রাণীটি। সাংবাদিক পত্নী লাভলি বেগম এবং তাদের ছেলে আরমান ইসলাম বিজয় তাকে পানি, ভাত এবং আম-কাঁঠাল ও কলাসহ নানা ফলমুল খেতে দেন। ওইদিনই প্রাণীটি হস্তান্তরের জন্য খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবহিত করা হয়।

প্রাণীটি হেফাজতে নেয়ার সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধি দলে ছিলেন ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. ইসলামইল হোসাইন, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মিথুন সরকার ও এ্যানিমেল কিপার ইলিয়াস হোসেন।

জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মিথুন সরকার বাসসকে বলেন, প্রাণীটি খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সেন্টারে রাখা হয়েছে। এখানে কয়েকদিন রেখে পর্যবেক্ষণ শেষে প্রকৃতিতে ছেড়ে দেয়া হবে। তবে, কর্তৃপক্ষ এ প্রাণীটির প্রকৃত নাম এখনও নিশ্চিত হতে পারেনি- উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রাণী খুলনাঞ্চলে আগে দেখা যায়নি। বিরল এ প্রাণীর বিষয়ে অনুসন্ধান চলছে।

প্রাণীটি দেখতে অনকটা কাঠ বিড়ালির মতো হলেও কাঠ বিড়ালি নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাণীটির বিভিন্ন নাম পাওয়া গেছে।

এগুলো হচ্ছে- দুর্লভ প্রজাতির সুগার গ্লাইডার (পেটাউরাস ব্রেভিসেপস), ইন্ডিয়ান পাম্প সিভেট ও গন্ধগোকুল (এশিয়ান প্লাম সিভেট)।

সাংবাদিক এম এম মিন্টু বাসসকে বলেন, গত ২ জুন মঙ্গলবার তার বাসার একটি নারকেল গাছ থেকে প্রাণীটি নিচে পড়ে। এ সময় বিড়াল তার ওপর আক্রমণ করার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তার স্ত্রী লাভলি বেগম এই প্রাণীকে উদ্ধার করে ঘরে নিয়ে খেতে দেন। আম, কাঁঠাল খেতে দেয়া হয়। প্রাণীটির সেবা-যতœ করে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বাসসকে বলেন, এ প্রাণীটি গন্ধগোকুল হতে পারে। তবে, তিনি নিশ্চিত করতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার মাস ব্যপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু 

পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন

মণিরামপুরে সাংবাদিক জাহাঙ্গীরের সংবাদ নিয়ে প্রশ্ন, বাস্তবতা নিয়ে বিতর্ক

খিলক্ষেতের ৩০ ফিট থেকে যুবলীগ নেতা আটক, ঝটিকা মিছিলের অভিযোগ

৭০০ টাকার ভাড়া ১০০০, তবুও দাঁড়িয়ে চট্টগ্রাম যাত্রা!

হাতের নাগালেই রাজশাহীর আম, দামও কম

খুলনার বিরল প্রজাতির সেই প্রাণীটি এখন বনবিভাগের হেফাজতে

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

১০

দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

১১

আজ বিশ্ব পরিবেশ দিবস

১২

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

১৩

দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে বিসিটিআই

১৪

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার.

১৫

বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

১৬

গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন

১৭

চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

১৮

আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১৯

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

২০