নিউজ ডেস্ক
১৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী সাব-রেজিষ্টার অফিসের জরাজীর্ণ ছাদ বেয়ে পানি পড়ে অত্যন্ত ভগ্নদশায় বালাম বহি: কক্ষে রক্ষিত মূল্যবান দলীল-পত্রাদি ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষের কোন প্রকার নজর না থাকায় দিনের পর দিন দলিল-পত্রাদি নষ্টের আশংখা দেখা দিয়েছে মর্মে সরেজমিনে গিয়ে দেখা যায়। জানা গেছে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুরাতন বিল্ডিং টিতে বর্তমানে সাব-রেজিস্ট্রারের কার্যালয় বাদেও অন্যান্য অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অফিসের জেস্তা ও রেকর্ড কক্ষে অত্যন্ত মূল্যবান দলীল-পত্রাদিসহ প্রয়োজনীয় কাগজ পত্র বালাম রেজিস্ট্রি কক্ষে রক্ষিত থাকে। কিন্তু উক্ত কক্ষটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় ছাদের সিলিং ধ্বসে পড়েছে এবং একটু সামান্য বৃষ্টিতেই ছাদ ও সিলিং বেয়ে পানি পড়ছে।

ভুক্তভোগী স্থানীয় জনগন জনান, দলিল সম্পাদন করে , অফিসে সংরক্ষণ করে রাখার কথা থাকলেও ছাদ বেয়ে পানি পড়ার কারণে জনসাধারণ নানা প্রকার সমস্যায় পড়ছেন। এ ব্যাপারে দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আসাদুজ্জামান স্বপন জানান , কিছুদিন আগে নিজ উদ্দ্যোগে ছাদটি সংষ্কার করলেও এখন ছাদ বেয়ে আবারো পানি বেয়ে পড়ায় বালাম সংরক্ষণের কক্ষ সহ অনান্য কক্ষের কাগজ পত্রাদি নষ্ট হয়ে যাচ্ছে। এতে কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে চিলমারী সাব-রেজিষ্টার সবুজ মিয়া এ প্রতিনিধিকে জানান, আমার অফিস কক্ষসহ বালাম সংরক্ষণের কক্ষে ছাদ বেয়ে পানি পড়ায় প্রয়োজনীয় দলিল-পত্রাদি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে| তাই অতি সত্ত্বর চিলমারীতে সাব-রেজিষ্টার অফিসের নতুন ভবণ নির্মাণ করে জনগণের দূর্ভোগ লাঘবে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পরিবেশ উন্নয়ন সংস্থার মাস ব্যপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু 

পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন

মণিরামপুরে সাংবাদিক জাহাঙ্গীরের সংবাদ নিয়ে প্রশ্ন, বাস্তবতা নিয়ে বিতর্ক

খিলক্ষেতের ৩০ ফিট থেকে যুবলীগ নেতা আটক, ঝটিকা মিছিলের অভিযোগ

৭০০ টাকার ভাড়া ১০০০, তবুও দাঁড়িয়ে চট্টগ্রাম যাত্রা!

হাতের নাগালেই রাজশাহীর আম, দামও কম

খুলনার বিরল প্রজাতির সেই প্রাণীটি এখন বনবিভাগের হেফাজতে

পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

১০

দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

১১

আজ বিশ্ব পরিবেশ দিবস

১২

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

১৩

দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে বিসিটিআই

১৪

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার.

১৫

বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

১৬

গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন

১৭

চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

১৮

আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

১৯

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ

২০