নিউজ ডেস্ক
৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি কুয়েতের সামরিক বাহিনীর

কুয়েতের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।

তেলসমৃদ্ধ এই উপসাগরীয় দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা নিহত হওয়ার পর থেকে কুয়েত একাধিকবার ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, তা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ভূপাতিত করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের কারণে হচ্ছে।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা জানিয়েছে, ওই রাতে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এর আগে সোমবার কুয়েত কর্তৃপক্ষ জানায়, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।

পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সব হামলার জন্য ইরানকে সম্পূর্ণভাবে দায়ী করে এবং এই ঘটনাকে জঘন্য হামলা হিসেবে বর্ণনা করে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তাদের বাহিনী কুয়েতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে।

সেন্টকম এক্স-এ প্রকাশিত এক বার্তায় জানায়, ‘ক্ষেপণাস্ত্র দুটি দ্রুত প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হননি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের কালিহাতী থানার ওসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দাবির অভিযোগ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

‘প্রগতি স্কিম’একটি কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা : ড. মো. সুরাতুজ্জামান

ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি

শিক্ষা উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতি পেলেন ইউএনও ইমরানুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে: স্পিকার

খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সীমান্ত ঘুরে ফেরার পথে হামলার মুখে নাসিরউদ্দিন পাঠোয়ারী

ময়মনসিংহে বিএনপি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত নেতার পুত্রসহ গ্রেফতার ৪

১০

রাজশাহীতে তাপদাহে বিপর্যস্ত জনজীবন

১১

নতুন চুক্তিতে সম্মত হচ্ছে অস্ট্রেলিয়া ও সোলোমন দ্বীপপুঞ্জ

১২

ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

১৩

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের

১৫

বরিশালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

১৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল ধ্বংস, কারাদণ্ড ও জরিমানা

১৭

পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার

১৮

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

২০