নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

বিশ্বকাপের গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে ইংল্যান্ড অভ্যস্ত নয়

ইংল্যান্ডের কোচ থমাস টাচেল স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে প্রত্যাশিত উচ্চ তাপমাত্রা ও আর্দ্র আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা তাঁর দলের খেলোয়াড়দের খুব বেশি নেই।

২৬ সদস্যের ইংল্যান্ড দল সোমবার মিয়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তারা ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে প্রস্তুতি ক্যাম্প করবে।

টাচেল স্কাই স্পোর্টস নিউজকে বলেন, “পরিস্থিতিগুলো আমাদের সবচেয়ে বড় শত্রু নয়, তবে দীর্ঘ ও অত্যন্ত কঠিন একটি মৌসুম শেষে আমাদের খেলোয়াড়দের জন্য এটি কোনো সুবিধাও নয়। আমরা এমন গরম ও আর্দ্র আবহাওয়ায় অভ্যস্ত নই। আর যদি মেক্সিকোতে খেলতে হয়, তাহলে উচ্চতাজনিত চ্যালেঞ্জও থাকবে। এই বিশ্বকাপে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকবে। গরম তার মধ্যে একটি, তবে আমরা এর জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছি।”

এফএ অন্তত এক বছর আগে থেকেই এই পরিবেশের জন্য প্রস্তুতি শুরু করেন। গত জুনে একটি উষ্ণ আবহাওয়ার প্রশিক্ষণ ক্যাম্পে খেলোয়াড়দের বিশেষভাবে তৈরি ডিজিটাল ক্যাপসুল খেতে দেওয়া হয়েছিল। এসব যন্ত্র খেলোয়াড়দের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা এবং কত দ্রুত তারা ঠান্ডা হতে পারে তা পরিমাপ করত।

এছাড়া খেলোয়াড়রা বিশেষভাবে উত্তপ্ত তাঁবুর ভেতরে অনুশীলন করেছেন, যাতে বিশ্বকাপের সম্ভাব্য আবহাওয়ার অনুকরণ করা যায়।

টাচেল বলেন, “গরমে প্রতিটি খেলোয়াড়ের শরীর কীভাবে প্রতিক্রিয়া দেখায় সে সম্পর্কে আমরা জানি এবং আমাদের কাছে শীতলীকরণের কৌশলও রয়েছে। টিম জিবি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরা আমাদের সহায়তা করেছেন, যাতে খেলোয়াড়দের দ্রুত মানিয়ে নিতে সাহায্য করা যায়। প্রাক-প্রস্তুতি ক্যাম্পে কতক্ষণ তাদের এই পরিবেশে রাখা হবে, রোদে কতক্ষণ অনুশীলন করা আদর্শ, এসব বিষয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।”

টেক্সাসের আর্লিংটনে ক্রেয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর ইংল্যান্ড খেলবে ঘানা ও পানামার বিরুদ্ধে। এই দুই দল স্বাভাবিকভাবেই উষ্ণ আবহাওয়ার সঙ্গে বেশি মানিয়ে নেওয়া দেশ।

তবে টাচেল বলেন প্রথম ম্যাচটি ইনডোর স্টেডিয়ামে হবে, যেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, ‘‘বাস্তবতা হলো ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি ছাদযুক্ত স্টেডিয়ামে হবে এবং সেখানে এয়ার কন্ডিশনিং চালু থাকবে। তাই এটি বড় সমস্যা হওয়ার কথা নয়। এরপর আমাদের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের কালিহাতী থানার ওসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দাবির অভিযোগ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

‘প্রগতি স্কিম’একটি কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা : ড. মো. সুরাতুজ্জামান

ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি

শিক্ষা উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতি পেলেন ইউএনও ইমরানুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে: স্পিকার

খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সীমান্ত ঘুরে ফেরার পথে হামলার মুখে নাসিরউদ্দিন পাঠোয়ারী

ময়মনসিংহে বিএনপি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত নেতার পুত্রসহ গ্রেফতার ৪

১০

রাজশাহীতে তাপদাহে বিপর্যস্ত জনজীবন

১১

নতুন চুক্তিতে সম্মত হচ্ছে অস্ট্রেলিয়া ও সোলোমন দ্বীপপুঞ্জ

১২

ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

১৩

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের

১৫

বরিশালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

১৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল ধ্বংস, কারাদণ্ড ও জরিমানা

১৭

পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার

১৮

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

২০