নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৫ জন

সাতক্ষীরায় সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি;

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদলী গ্রামের দরিদ্র দিনমজুর সাগর (৩৩) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, মামলা গ্রহণ, জড়িতদের গ্রেফতার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন VARD-BANGLADESH (ভার্ড-বাংলাদেশ)।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৪ সালের ৯ ডিসেম্বর সাগরকে জোরপূর্বক তুলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রাখা হলে চিকিৎসাধীন অবস্থায় ১১ ডিসেম্বর তার মৃত্যু ঘটে। নিহতের পরিবারের দাবি, ঘটনার পর মামলা না করার জন্য তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং চিকিৎসাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রও ছিনিয়ে নেওয়া হয়। অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, ঘটনার প্রায় ১৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর মামলা বা বিচারিক অগ্রগতি দৃশ্যমান হয়নি।

বক্তারা আরও বলেন, সাগর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যশোরের শার্শা-বেনাপোল সীমান্ত এলাকায় সোনা চোরাচালান, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে গুরুতর অভিযোগ উঠে এসেছে। এসব অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ”-এর নাম উঠে আসায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সংস্হার নির্বাহী চেয়ারম্যান এম, এস, এ রেজা তার বক্তব্যে বলেন, “একজন অসহায় দিনমজুরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ ওঠার পরও যদি ১৬ মাসে একটি মামলাও না হয়, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচারের জায়গাটি কোথায় দাঁড়ায়— সেটি আজ বড় প্রশ্ন। আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, একটি নিরপেক্ষ তদন্ত ও আইনের সুষ্ঠু প্রয়োগ চাই। নিহত সাগরের পরিবার আজও নিরাপত্তাহীনতায় ভুগছে, বিচার চাইতে গিয়ে হুমকির মুখোমুখি হচ্ছে। আমরা সরকারের সর্বোচ্চ মহলের কাছে আবেদন জানাই— দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
সংস্হার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম আব্বাসী বলেন, “সাগর হত্যাকাণ্ডের মতো একটি নৃশংস ঘটনার পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিচারিক অগ্রগতি না হওয়া অত্যন্ত হতাশাজনক। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এই ঘটনার সুষ্ঠু বিচার অত্যন্ত জরুরি।”

সংস্হার মহাসচিব শহিদুল ইসলাম বলেন, “একজন দরিদ্র শ্রমজীবী মানুষের পরিবারের বিচার না পাওয়া রাষ্ট্র ও সমাজের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই— রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক।”
মানববন্ধনে আরও উল্লেখ করা হয় যে, শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ”-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ইতোমধ্যে ১০ দিন অতিবাহিত হলেও তদন্ত কমিটির কোনো প্রতিবেদন প্রকাশ বা দৃশ্যমান কার্যক্রম জনসম্মুখে উপস্থাপিত হয়নি বলে বক্তারা অভিযোগ করেন।
এ সময় মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি মহোদয়ের নিকট আবেদন জানানো হয় যে, অভিযোগের সুষ্ঠু তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ”-কে দল থেকে বহিষ্কার করে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক।

মানববন্ধন থেকে অবিলম্বে সাগর হত্যাকাণ্ডের মামলা গ্রহণ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার, ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়।এছাড়াও VARD-BANGLADESH এর পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি বরাবর লিখিত আবেদন প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও সাগর হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন VARD-BANGLADESH এর ভাইস চেয়ারম্যান মোঃ আশিক মন্ডল, যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ হাসান ও মোঃ রিয়াজ (আপন), কার্যকরী সদস্য মোঃ আকাশ মাদবর এবং সদস্য হাফিজ উদ্দিন অনিম।
আয়োজনে:
VARD-BANGLADESH (ভার্ড-বাংলাদেশ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

১০

আটক ও ঘুষ বানিজ্যে বেপরোয়া কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার

১১

ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

১২

ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন

১৩

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী

১৪

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

১৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৭

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচার রোধে সরকারের নয়া উদ্যোগ

১৮

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

১৯

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

২০