নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে তরিকুল ইসলাম মুনকে দেখতে চায় তৃণমূল

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা তরিকুল ইসলাম মুনকে দেখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও তরুণ সমাজ।

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ বছর ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন তরিকুল ইসলাম মুন। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজনৈতিক সংকটময় সময়েও তিনি মাঠ ছাড়েননি। আন্দোলন করতে গিয়ে একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হলেও দলীয় কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি রাজাপুর উপজেলা ছাত্রদলকে উজ্জীবিত রেখেছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে রাজাপুর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। পরে ২০১৪ সালে উপজেলা ছাত্রদলের সহ-ক্রিয়া সম্পাদক, ২০১৬ সালে ক্রিয়া সম্পাদক, ২০১৮ সালে ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালে গঠিত রাজাপুর উপজেলা ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি আনুগত্যের কারণে উপজেলার প্রতিটি ইউনিয়নে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। তরুণ কর্মীদের ভাষ্য, বর্তমান প্রেক্ষাপটে রাজাপুর উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী করতে একজন অভিজ্ঞ ও রাজপথকেন্দ্রিক নেতার প্রয়োজন, আর সেই জায়গায় তরিকুল ইসলাম মুনের বিকল্প নেই।

একাধিক তরুণ কর্মী বলেন, “আমরা এমন একজন সাধারণ সম্পাদক চাই, যিনি সুখে-দুঃখে কর্মীদের পাশে থাকবেন এবং রাজপথে বুক চিতিয়ে নেতৃত্ব দেবেন। মুন ভাই গত ১৭ বছর ধরে সেই প্রমাণ দিয়ে আসছেন।”
তৃণমূল নেতাকর্মীদের অভিমত, দলের কঠিন সময়ে যারা মাঠে ছিলেন, তাদেরই মূল্যায়ন করা উচিত। কোনো ধরনের লবিং বা সুযোগসন্ধানী রাজনীতির পরিবর্তে পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিলে রাজাপুর উপজেলা ছাত্রদল আরও আদর্শিক ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

এদিকে, রাজাপুরের তরুণ সমাজ ও ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা এখন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের মূল্যায়ন করে তরিকুল ইসলাম মুনকে রাজাপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

১০

আটক ও ঘুষ বানিজ্যে বেপরোয়া কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার

১১

ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

১২

ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন

১৩

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী

১৪

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

১৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৭

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচার রোধে সরকারের নয়া উদ্যোগ

১৮

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

১৯

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

২০