নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

জেলায় পৃথক দু’টি স্থানে ঝটিকা অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

সোমবার সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম তার নেতৃত্বে  গতকাল সকালে প্রথম অভিযানটি পরিচালনা করে নেত্রকোণা সদর থানাধীন মদনপুর ইউনিয়নের ইটাখলা বাজারস্থ রকি সেন্টার নামক সিমেন্ট দোকানের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর। সেখান থেকে আসামি শফিকুল ইসলামের পরিহিত এক্সপার্ট নামক বার্মিজ স্যান্ডেলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটক শফিকুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোণা পৌরসভার বনুয়াপাড়া এলাকাস্থ অপর আসামি সুজ্জল মিয়ার ভাড়া বাড়িতে দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে সুজ্জল মিয়ার ব্যবহৃত খাটের তোষকের নিচ থেকে আরও ৬শ’ পিস ইয়াবাসহ সুজ্জলকে আটক করা হয়।

আটক আসামিরা হলেন- নেত্রকোণা জেলার বারহাট্টা থানাধীন চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শফিকুল ইসলাম (২২) এবং একই ইউনিয়নের বন্দের বাড়ী গ্রামের আব্দুল হেকিমের ছেলে সুজ্জল মিয়া (৩০)।

আটকরা সম্পর্কে পরস্পর শালা-দুলাভাই।

অভিযানে আসামিদের কাছ থেকে সর্বমোট ২ হাজার পিস কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার মোট ওজন ২শ’ গ্রাম এবং বাজার মূল্য ৮ লক্ষ টাকা। এছাড়া মাদক বিক্রয়লব্ধ নগদ ৬৬ হাজার টাকা যার মধ্যে ১ হাজার টাকার নোট ৪০টি, ৫শ’ টাকার নোট ৫০টি ও ২শ’ টাকার নোট ৫টি এবং মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। জব্দ মোবাইলগুলোর মধ্যে রয়েছে একটি ১৫ হাজার টাকা মূল্যের এবং অপরটি ২৮ হাজার টাকা মূল্যের।

মাদক বহনে ব্যবহৃত ৩শ’ টাকা মূল্যের স্যান্ডেলসহ নগদ অর্থ ব্যতীত উদ্ধারকৃত আলামতের মোট বাজার মূল্য ৮ লক্ষ ৪৪ হাজার ৮শ’ টাকা।

সহকারী পরিচালক মো. নাজমুল হক আরো জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মাদকের বিরুদ্ধে তারা সর্বদা সোচ্চার এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত সুন্দর ও সুস্থ সমাজ গড়তে ‘মাদক কে না বলি, সুন্দর জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মো. নাজমুল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

মধ্যপ্রাচ্য চুক্তি নিয়ে ইরান ইস্যুতে প্রত্যাশা কমালেন ট্রাম্প

টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

ডিআর কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

নেত্রকোণায় ইয়াবাসহ দুইজন আটক

১০

আটক ও ঘুষ বানিজ্যে বেপরোয়া কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার

১১

ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয়

১২

ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন

১৩

কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী

১৪

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

১৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১৭

কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচার রোধে সরকারের নয়া উদ্যোগ

১৮

নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

১৯

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

২০