নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা

ভারতের পশ্চিমবঙ্গের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য অনুপ্রবেশ ও ‘পুশ-ইন’ ঠেকাতে কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের প্রতিটি বিওপি থেকে নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।

এ ছাড়া সীমান্তবর্তী এলাকার জনগণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘চোরাচালান প্রতিরোধ ও অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।’

অন্যদিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকা লালমনিরহাট-১৫ বিজিবি’র অধীন হওয়ায় শনিবার দুপুরে ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও একই ধরনের সতর্কতামূলক ব্যবস্থার তথ্য জানানো হয়।

লালমনিরহাট-১৫ বিজিবি জানায়, ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও ‘পুশ-ইন’-এর আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সীমান্তের স্পর্শকাতর ও দুর্গম এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক পাচার, গরু চোরাচালান ও মানবপাচারের মতো সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে রাখতে দিনরাত কাজ করছে বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বাসস’কে বলেন, ‘বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে আমরা সর্বদা তৎপর রয়েছি।

সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা দেখানো হচ্ছে না। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।’

তিনি আরও বলেন, স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা

উরি র‍্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামান কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে লাইনে রাখবো ;জাপান-থাইল্যান্ড সফর শেষে বিরোধী নেতা

চীনের অনুদানে নীলফামারীতে নির্মিত হবে ১ হাজার শয্যার হাসপাতাল

জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠিত

বরগুনায় শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের র‌্যাংকিংয়ে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন

হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪৬

১০

ফুলবাড়ী বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

১১

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই!

১২

চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

১৩

ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত।

১৪

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

১৫

নাটোরের নলডাঙ্গা পৌরসভা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

১৬

## কুড়িগ্রামে শফিকুল ইসলাম বেবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১৭

উন্নয়ন, মানবিকতা ও জনসেবায় ডিমলার ইউএনও’র প্রশংসিত এক বছরের কর্মযাত্রা

১৮

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

১৯

নওগাঁয় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর পালিত ” কাজী স্বাধীন “

২০