হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল এবং হামের উপসর্গ ছিল ছয়জনের।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৮৯ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬ হাজার ৯৮৯ জন।
১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় তিনজনসহ এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ২৯১ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত ২১ হাজার ৬১২ জন সন্দেহভাজন হাম রোগী রয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬৮ জন।
মন্তব্য করুন