নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই!

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ জনের অর্থ ও কারাদণ্ড, অপর ১ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ জন।

বীরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। একই অভিযানে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করা হয়।০৯ মে শনিবার দুপুর ১২:৩০ ঘটিকায় অত্র থানাধীন পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের গোলাপগঞ্জ মোড়ে মাদক ব্যবসায়ীদের ৩টি বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান কালে মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম (৩০), মোঃ নাহিদ ইসলাম সবুজ (৩২) ও মোঃ রুবেল ইসলাম মামুন (৩৫)-কে হাতেনাতে আটক করা হয়। তাদের সকলের বাড়ি উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকায়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, তিনি প্রত্যেক আসামিকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অপর দিকে কলেজ মোড়ের আমিনুল হকের ছেলে অভিযান চলাকালে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইনজামানুল হক পায়েল (৩২) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি প্রক্রিয়ার শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজত প্রেরণ করা হয়েছে।

নিয়মিত মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল, শাওন কুমার সরকার এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা, সাইফুল ইসলাম। অভিযানে আরও অংশ নেন এস আই জাহাঙ্গীর বাদশা রনিসহ অন্যান্য পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যগন। এ ব্যাপারে প্রশাসনিক অফিসারগণ বলেন, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান তথা জিরো টলারেন্স। মাদক খোর কিংবা বিক্রেতা যেই হোক, কোন নিস্তার নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠিত

বরগুনায় শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের র‌্যাংকিংয়ে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন

হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪৬

ফুলবাড়ী বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই!

চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত।

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

১০

নাটোরের নলডাঙ্গা পৌরসভা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

১১

## কুড়িগ্রামে শফিকুল ইসলাম বেবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১২

উন্নয়ন, মানবিকতা ও জনসেবায় ডিমলার ইউএনও’র প্রশংসিত এক বছরের কর্মযাত্রা

১৩

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

১৪

নওগাঁয় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর পালিত ” কাজী স্বাধীন “

১৫

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

১৬

বীরগঞ্জে প্রতারক চক্রের অপতৎপরতায় জনমনে বিভ্রান্তি.

১৭

ইসরাইলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি হিজবুল্লাহর

১৮

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

১৯

৭ উইকেটে ৩৮০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

২০