নিউজ ডেস্ক
৫১ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

উরি র‍্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

মোঃ নাসির উদ্দিনঃ
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ মে, ২০২৬
গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাস্তব প্রয়োগে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) র‍্যাঙ্কিং ২০২৬-এর “ফিনান্সিয়াল ইমপ্যাক্ট-ড্রাইভেন ট্রান্সফার টেকনোলজি” ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গৌরবময় ২৩তম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

একই সঙ্গে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও স্থান করে নিয়েছে গাকৃবি। বৈশ্বিক এ তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৭০তম। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাকৃবিই একমাত্র বিশ্ববিদ্যালয়, যা এ স্বীকৃতি অর্জন করেছে।

গত ৭ মে ২০২৬ তারিখে উরি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। বিশ্বের উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়নের জন্য মোট ২৪টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। প্রতিটি ক্যাটাগরি মূল্যায়ন করা হয় উদ্ভাবনী ধারণা, বাস্তবায়নের সক্ষমতা এবং বাস্তব প্রভাব—এই তিনটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে।

তবে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে গাকৃবির এই সাফল্য নতুন নয়। এর আগে উরি র‍্যাঙ্কিং ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখা বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবির অবস্থান ছিল ৭৭তম। একই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৩৩১তম, যা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

এছাড়া টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‍্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতেও দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করে গাকৃবি। টিএইচই ২০২৫-এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও শীর্ষ অবস্থানে রয়েছে গাকৃবি।

অন্যদিকে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বাক্ষর রেখেছে বিশ্ববিদ্যালয়টি।
র‍্যাঙ্কিং বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন,

“আজকের এই অর্জন শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, এটি বাংলাদেশের সম্ভাবনারও এক উজ্জ্বল প্রতিচ্ছবি। সীমিত সম্পদ, অসংখ্য চ্যালেঞ্জ আর নীরব সংগ্রামের মধ্যেও আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যে স্বপ্ন দেখেছেন ও নিরলস পরিশ্রম করেছেন, বিশ্ব আজ সেই শ্রম ও মেধাকেই সম্মান জানিয়েছে।”
তিনি আরও বলেন, “গবেষণাকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করে দেশের উন্নয়ন ও বৈশ্বিক সমস্যার সমাধানে কাজ করাই আমাদের লক্ষ্য। আন্তর্জাতিক এ স্বীকৃতি সেই পথচলাকে আরও সুদৃঢ় করবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা

উরি র‍্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামান কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে লাইনে রাখবো ;জাপান-থাইল্যান্ড সফর শেষে বিরোধী নেতা

চীনের অনুদানে নীলফামারীতে নির্মিত হবে ১ হাজার শয্যার হাসপাতাল

জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠিত

বরগুনায় শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের র‌্যাংকিংয়ে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন

হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪৬

১০

ফুলবাড়ী বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

১১

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই!

১২

চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

১৩

ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত।

১৪

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

১৫

নাটোরের নলডাঙ্গা পৌরসভা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

১৬

## কুড়িগ্রামে শফিকুল ইসলাম বেবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১৭

উন্নয়ন, মানবিকতা ও জনসেবায় ডিমলার ইউএনও’র প্রশংসিত এক বছরের কর্মযাত্রা

১৮

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

১৯

নওগাঁয় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর পালিত ” কাজী স্বাধীন “

২০