নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

চীনের অনুদানে নীলফামারীতে নির্মিত হবে ১ হাজার শয্যার হাসপাতাল

জেলায় চীন সরকারের অনুদানের ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণে প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছে চীনের কারিগড়ি প্রতিনিধি দল।

আজ শনিবার বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের অদুরে দারোয়ানী নামক স্থানে প্রস্তাবিত ২৫ একর জায়গা পরিদর্শন করেন দলটি। ৬ সদস্যের চীনের কারিগড়ি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দলনেতা ডং লি।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমা তুজ জোহরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, সিভিল সার্জন আব্দুর রাজ্জাক, নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান প্রমুখ।

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমা তুজ জোহরা বাসস’কে জানান, নীলফামারীতে চীন সরকারের অনুদানে ২৫ একর জমির ওপর আধুনিক ১০ তলা ভবন বিশিষ্ট ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মিত হবে। ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য ডরমেটরি ও আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলো, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে। ১হাজার শয্যার মধ্যে ৫শত সাধারণ এবং ৫শত হবে বিশেষায়িত শয্যা।

সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক বাসস’কে জানান, ২হাজার ২৯২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে স্বস্থ্য অধিদপ্তরের অধীনে। এ প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দিবে ২ হাজার ২১৯ কোটি টাকা।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বাসস’কে বলেন,‘ ৬ সদস্যের চীনা প্রতিনিধি দল আজকে প্রাথমিক সমীক্ষা চালিয়েছেন। এখানে কি কি সুবিধা আছে। কি কি সুবিধা প্রয়োজন হবে এসব সমীক্ষা করেছেন তারা। তাদের দেয়া প্রতিবেদনের পর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করবেন’।

তিনি জানান, এ হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজিসহ অন্যান্য বিশেষায়িত বিভাগে চিকিৎসা সেবা দেয়া হবে। আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক এবং অপারেশন সুবিধাসহ জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা

উরি র‍্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামান কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে লাইনে রাখবো ;জাপান-থাইল্যান্ড সফর শেষে বিরোধী নেতা

চীনের অনুদানে নীলফামারীতে নির্মিত হবে ১ হাজার শয্যার হাসপাতাল

জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠিত

বরগুনায় শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের র‌্যাংকিংয়ে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন

হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪৬

১০

ফুলবাড়ী বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

১১

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই!

১২

চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

১৩

ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত।

১৪

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

১৫

নাটোরের নলডাঙ্গা পৌরসভা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

১৬

## কুড়িগ্রামে শফিকুল ইসলাম বেবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১৭

উন্নয়ন, মানবিকতা ও জনসেবায় ডিমলার ইউএনও’র প্রশংসিত এক বছরের কর্মযাত্রা

১৮

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

১৯

নওগাঁয় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর পালিত ” কাজী স্বাধীন “

২০