আট কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে জেলার নলডাঙ্গা পৌরসভা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১২টায় জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন
এ উপলক্ষে অস্থায়ী পৌরসভা ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ দুলু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে দেশ। উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের জন্যে সুশাসন নিশ্চিত করতে চাই আমরা। দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সকল মানুষের সহযোগিতা চাই’।
নলডাঙ্গা পৌরসভার প্রশাসক ও নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. সাখাওয়াত হোসেন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।
মন্তব্য করুন