নিউজ ডেস্ক
৩৩ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনা প্রতিনিধিদল

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে আজ চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সিয়ং ইউজি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মন্ত্রণালয়ের অফিসকক্ষে মন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র‌্যাংকিংয়ে খুব ভালো অবস্থানে রয়েছে। আমরা এ অবস্থান থেকে আরো উপরে যেতে চাই। এখন আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি)-এর ওপর গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে চীনেরও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

সিয়ং ইউজি বলেন, ‘আনহুই নরমাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে একটি অনন্য প্রতিষ্ঠান। তাই শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণের জন্য এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে একসাথে কাজ করবে বলে প্রতিনিধি দলটি মন্ত্রীকে আশ্বাস দেন।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ গ্রহণের পর যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি এমপি

শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনা প্রতিনিধিদল

গণ মাধ্যমকে অ্যানালগ কাঠামোর বাইরে ডিজিটাল বাস্তবতার উপযোগী করতে হবে : তথ্যমন্ত্রী

শেয়ারবাজারে দরপতন, লেনদেন ৭৬৭ কোটি টাকা

মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাবি শিক্ষার্থী মিমোকে আত্মহত্যা প্ররোচনা: শিক্ষক সুদীপ কারাগারে

নাটোরে বাউয়েট ক্যাম্পাসে একাডেমিক কাউন্সিল সভা

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে অর্থ ফেরতের নির্দেশ

মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ

১০

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ

১১

ডুমুরিয়ায় বোরো ধান সংগ্রহ শুরু

১২

ব্রাজিলের লুলা বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন: হোয়াইট হাউস

১৩

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন

১৪

২০ বছর অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

১৫

চরফ্যাশনে মাছ ধরা থেকে বিরত ৫০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

১৭

নওগাঁর মান্দায় অভিযান: টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার

১৮

উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ

১৯

নওগাঁর ধামইরহাটে দোকান চুরি: ল্যাপটপ ও পেনড্রাইভসহ ৪ জন গ্রেফতার

২০