বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
একাডেমিক কাউন্সিল সভায় বিগত সভার আলোচ্যসূচির সিদ্ধান্তসমূহ পর্যালোচনা ও অনুমোদন, ফ্যাকাল্টি মেম্বারগণের উচ্চ শিক্ষায় ভর্তির আবেদন অনুমোদন, উইন্টার-২০২৪ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেটের অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্র্নেল (অব.) মো. শওকত হুসেন, কাদিরাবাদ সেনানিবাসের ডেপুটি কমান্ড্যান্ট কর্র্নেল মো. সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত জিএসও-২ (শিক্ষা) মেজর মো. কৌশিক খান প্রিতম, ইঞ্জিনিয়াস-সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর (অব.) মো. মনজিনুল মুবীন প্রমুখ।
মন্তব্য করুন