নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায় , হাসপাতালে ভর্তি ৫৩

 চাঁপাইনবাবগঞ্জল জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, জেলায় মোট হামের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮২ হাজার ৬০৬ জন। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৮১ হাজার ৫৪৯ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় শতভাগের কাছাকাছি। এদিকে, হামের সন্দেহজনক রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে।

এর মধ্যে পূর্বে ভর্তি ছিল ৬১ জন, নতুন ভর্তি হয়েছে ১৮ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন এবং রেফার্ড করা হয়েছে ৩ জনকে। বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ৩ জন। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৫০ জন রোগী। সবমিলিয়ে জেলায় বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৩ জন। এ পর্যন্ত ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

এছাড়া, জেলায় সন্দেহজনকভাবে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষুদে ফুটবলারদের দাপট, ডিমলায় গোল্ডকাপের ফাইনাল সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায় , হাসপাতালে ভর্তি ৫৩

ঢাকা জেলার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ

Biman to Acquire 14 New Aircraft in Landmark Deal with Boeing

বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান

স্বপ্নের পথে অভাব যখন বাধা, ত্রাতার ভূমিকায় ছাত্রদল নেতা

প্রতিবেশীর সাথে বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে : গয়েশ্বর রায়

এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হাকিমি

১০

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

১১

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

১২

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

১৩

খুলনা প্রেসক্লাব নির্বাচন : সরোয়ার সভাপতি, সাধারণ সম্পাদক তরিকুল

১৪

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

১৫

মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট

১৬

গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল

১৭

রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে স্বস্তি ফিরেছে

১৮

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

ডেমরায় কালি কারখানায় আগুন নিয়ন্ত্রণে

২০