নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধিঃ

 

আনন্দ, আবেগ, গর্ব এবং অনাগত ভবিষ্যতের দীপ্ত প্রত্যাশায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘গ্র্যাজুয়েশন দিবস ২০২৬’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সবুজ-শ্যামল ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন নবীন গ্র্যাজুয়েটদের জীবনের এক স্মরণীয় মাইলফলকে পরিণত হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের উইন্টার ২০২৪ টার্মের চারটি অনুষদ থেকে মোট ২৯৩ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে বিএস কৃষি অনুষদের ১০১ জন, বিএস ফিশারিজ অনুষদের ৫০ জন, বিএস কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ৭৬ জন এবং ডিভিএম প্রোগ্রামের ৬৬ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত।

দিনটি ছিল তাঁদের দীর্ঘ একাডেমিক জীবনের গৌরবময় সমাপ্তি এবং নতুন জীবনের সূচনার এক অনন্য মুহূর্ত।

অনুষ্ঠানের সূচনা হয় সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন শোভাযাত্রার মাধ্যমে। প্রশাসনিক ভবন সংলগ্ন ‘৩৬শে জুলাই চত্বর’ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

পরে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গ্র্যাজুয়েশন দিবস উপলক্ষে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন। পরবর্তীতে চারটি অনুষদের ডিনবৃন্দ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে উপাচার্যের নিকট উপস্থাপন করেন।

ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীরা আবেগঘন বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে চার বছরের স্মৃতি, শিক্ষক-সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, কঠোর পরিশ্রমের গল্প এবং বিশ্ববিদ্যালয় জীবনের মূল্যবান অভিজ্ঞতা। অনেকের চোখে ছিল আনন্দাশ্রু, কণ্ঠে কৃতজ্ঞতা এবং হৃদয়ে নতুন স্বপ্নের দীপ্তি।

পরে উপাচার্য ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

সমাপনী বক্তব্যে উপাচার্য বলেন,

“কৃষিপ্রধান বাংলাদেশ আজ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তার পেছনে দেশের কৃষিবিদদের অনন্য অবদান রয়েছে। আগামীর দক্ষ, মানবিক ও বিশ্বমানের কৃষিবিদ হতে হলে জ্ঞান, গবেষণা, নৈতিকতা ও নেতৃত্বে সমৃদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এখন দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর কারিকুলাম ও গবেষণা কার্যক্রম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনুসরণীয় মডেল।

দিনব্যাপী আয়োজনে গ্র্যাজুয়েটদের সঙ্গে অতিথিদের ফটোসেশন, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল বর্ণিল সাজসজ্জা, ব্যানার-পোস্টার, ফটো কর্নার এবং মিলনমেলার আবহ।

পুরো দিনজুড়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছিল এক অনন্য উৎসব—যেখানে আনন্দ, আবেগ, কৃতজ্ঞতা এবং নতুন স্বপ্ন একসূত্রে গাঁথা হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীর সাথে বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে : গয়েশ্বর রায়

এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হাকিমি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

খুলনা প্রেসক্লাব নির্বাচন : সরোয়ার সভাপতি, সাধারণ সম্পাদক তরিকুল

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট

গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল

১০

রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে স্বস্তি ফিরেছে

১১

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

১২

ডেমরায় কালি কারখানায় আগুন নিয়ন্ত্রণে

১৩

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

১৪

হত্যা মামলায় মাসুদ চৌধুরী চার দিনের রিমান্ডে

১৫

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি

১৬

বছরে অতিরিক্ত ১৭০ কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনা।

১৭

ব্রিটিশ ও পাকিস্তান আমলের পুরোনো আইন পর্যালোচনায় সরকারের উদ্যোগ: আইনমন্ত্রী

১৮

বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

১৯

আশুলিয়ায় মারুফ ভূঁইয়া ইয়াবাসহ গ্রেপ্তার ২

২০