নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ

(যশোর) জেলা প্রতিনিধি:নয়ন রায়।

যশোরের মনিরামপুর পৌরসভা কার্যালয়ে মাটি কাটার বরাদ্দকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভা কার্যালয়ে মাটি কাটার বরাদ্দ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জামায়াত-শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় জামায়াতে ইসলামী উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবীব লিটন, মাওলানা মহিউল ইসলাম, ইঞ্জিনিয়ার ফারুক এবং ছাত্রশিবিরের কর্মী ফাহিমসহ প্রায় ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।

এছাড়া অভিযোগ করা হয়, সংঘর্ষের সময় কয়েকজন দায়িত্বশীল নেতাকর্মীকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখা হয় এবং জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষুদে ফুটবলারদের দাপট, ডিমলায় গোল্ডকাপের ফাইনাল সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায় , হাসপাতালে ভর্তি ৫৩

ঢাকা জেলার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ

Biman to Acquire 14 New Aircraft in Landmark Deal with Boeing

বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান

স্বপ্নের পথে অভাব যখন বাধা, ত্রাতার ভূমিকায় ছাত্রদল নেতা

প্রতিবেশীর সাথে বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে : গয়েশ্বর রায়

এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হাকিমি

১০

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

১১

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

১২

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

১৩

খুলনা প্রেসক্লাব নির্বাচন : সরোয়ার সভাপতি, সাধারণ সম্পাদক তরিকুল

১৪

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

১৫

মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট

১৬

গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল

১৭

রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে স্বস্তি ফিরেছে

১৮

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

ডেমরায় কালি কারখানায় আগুন নিয়ন্ত্রণে

২০