নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ঢাকা জেলার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

সাভারঃ ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) পদে প্রথমবারের মতো একজন নারী দায়িত্ব পেয়েছেন। তিনি হচ্ছেন এসপি পদমর্যাদায় পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীন।

বৃহস্পতিবার পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ছয়জন পুলিশ সুপার (এসপি) এবং ছয়জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার পৃথক প্রজ্ঞাপনে তাঁদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। এর একটি প্রজ্ঞাপনে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ে বদলি করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে ঢাকা জেলা ও পিবিআইয়ের পুলিশ সুপারের পদে রদবদল আনা ছাড়াও বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্রগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। বাগেরহাটের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে।

আরেকটি প্রজ্ঞাপনে আটজনের মধ্যে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট (পুলিশ সুপার পদ মর্যাদার) মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১২ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মো. ইকবালকে ৫ এপিবিএন এর অধিনায়ক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে ১২ এপিবিএন এর অধিনায়ক, ১৩ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শিহাব কায়সার খানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার র‍্যাবের পরিচালক খালিদুল হক হওলাদারকে ডিএমপির যুগ্ন কমিশনার, একই পদমর্যাদার র‌্যাবের অপর পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্নকমিশনার, ডিএমপির উপকমিশনার (সুপারনিউমরি হিসেবে অতিরিক্ত ডিআইজি পদন্নোতি প্রাপ্ত) রবিউল হোসেন ভূইয়াকে নৌপুলিশে এবং এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারি হিসাবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে বিশেষ শাখা-এসবিতে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষুদে ফুটবলারদের দাপট, ডিমলায় গোল্ডকাপের ফাইনাল সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায় , হাসপাতালে ভর্তি ৫৩

ঢাকা জেলার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ

Biman to Acquire 14 New Aircraft in Landmark Deal with Boeing

বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান

স্বপ্নের পথে অভাব যখন বাধা, ত্রাতার ভূমিকায় ছাত্রদল নেতা

প্রতিবেশীর সাথে বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে : গয়েশ্বর রায়

এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হাকিমি

১০

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

১১

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

১২

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

১৩

খুলনা প্রেসক্লাব নির্বাচন : সরোয়ার সভাপতি, সাধারণ সম্পাদক তরিকুল

১৪

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

১৫

মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট

১৬

গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল

১৭

রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে স্বস্তি ফিরেছে

১৮

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

ডেমরায় কালি কারখানায় আগুন নিয়ন্ত্রণে

২০