নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

কুয়েটে ডিন পদে ড. আবু ইউসুফের দায়িত্ব গ্রহণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ আজ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৮তম সভায় গৃহীত সিদ্ধান্ত এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ২৩ (৫) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণকালে অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সকলে নতুন ডিনকে অভিনন্দন জানান এবং অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তার সাফল্য কামনা করেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এরআগে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, একাধিকবার রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং একাধিক হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে মে দিবস ও স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগামী মাসে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ মন্ত্রণালয়ের : মুখপাত্র

মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে উপজেলা ও পৌর ছাত্রদল

আশুলিয়ায় শিক্ষার্থীকে মারধর: বাংলাদেশ বেতারের কর্মচারী গ্রেপ্তার

কুয়েটে ডিন পদে ড. আবু ইউসুফের দায়িত্ব গ্রহণ

নারী দলের পর পুরুষ দলেরও দাপুটে পারফরম্যান্স

মুন্সিগঞ্জে বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা

শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ঝিনাইদহে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ শুরু

১০

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

প্রোস্টেট সমস্যায় হারবাল ওষুধের সেবন নিয়ে চিকিৎসকদের সতর্কতা

১২

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

১৩

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

১৪

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের পুষ্টি মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য রালী

১৫

যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি-৭ বৈঠকে জলবায়ু ইস্যু বাদ

১৬

এআই চালাতে নতুন চিপ উন্মোচন গুগলের

১৭

নড়াইলে বোরোর ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি

১৮

ভারতের ২টি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

২০