জেলায় সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান মতবিনিময় সভা করেছেন।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সুনামগঞ্জ জেলার সকল ধরনের কাজ করতে জেলার সকল সেক্টরের সহযোগিতা প্রয়োজন। জেলার বোরো ফসলসহ সকল প্রকার উন্নয়নমূলক কাজ প্রশাসন করছে।
এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, কালবেলা প্রতিনিধি এ কে কুদরত পাশা, বাসস’র জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, নিউজ ২৪ এর প্রতিনিধি এ আর জুয়েল, ৭১ টিভির প্রতিদিধি শহীদনূর আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা।
মন্তব্য করুন